অর্জুন-মালাইকার প্রেম নিয়ে ভাঙন 'খান শিবিরে'! বলিউডের অন্দরমহলে কী ঘটছে
সলমন খানের পরিবারে ভাঙন এনে বিবাহ বিচ্ছেদের রাস্তাধরে বেরিয়ে যান মালাইকা অরোরা। সলমনের দাদা আরবাজের সঙ্গে প্রায় ২০ বছরের সম্পর্কের ইতি টানেন মালাইকা।
সলমন খানের পরিবারে ভাঙন এনে বিবাহ বিচ্ছেদের রাস্তাধরে বেরিয়ে যান মালাইকা অরোরা। সলমনের দাদা আরবাজের সঙ্গে প্রায় ২০ বছরের সম্পর্কের ইতি টানেন মালাইকা। প্রথমে গুঞ্জন থাকলেও ধীরে ধীরে স্পষ্ট হয়, এই ঘটনার নেপথ্যে রয়েছে অর্জুন মালাইকার প্রেম। এবার সেই প্রেমকে ঘিরেই সম্ভবত খান শিবিরে চিড় ধরতে শুরু করেছে।

গৌরীর নিমন্ত্রণ
শাহরুখপত্নী গৌরী খানের নিমন্ত্রণে তাঁর বাড়িতে পৌঁছন অর্জুন ও মালাইকা । সঙ্গে আমন্ত্রিত ছিলেন করিশ্মা কাপুর, মালাইকার বোন অমৃতারাও। এই ডিনার পার্টিতে অর্জুন মালাইকার হাতে হাত ধরে প্রবেশ করার ছবি ফ্ল্যাশবাল্বের ঝলকানি এড়ায়নি। উল্লেখ্য, অর্জুনের সঙ্গে মালাইকার প্রেম নিয়ে ব্যাপক ক্ষুব্ধ সলমনের পরিবার। অন্যদিকে সলমনের সঙ্গে শাহরুখের বন্ধুত্বও বেশ গভীর। সেই প্রেক্ষাপটে গৌরীর পার্টিতে অর্জুন মালাইকার নিমন্ত্রণ নিঃসন্দেহে প্রাসঙ্গিক।

সলমনের 'দাবাং ৩' থেকে বাদ মালাইকা!
আরবাজের সঙ্গে বিচ্ছেদের পরও সলমনের পরিবারের যেকোনও পার্টিতে আসতে দেখা গিয়েছে মালাইকাকে। খান পরিবারের সঙ্গে মালাইকার সম্পর্কযে ভালো তা বারবার দুই শিবিরই মিডিয়ায় জানিয়েছে। এবার শোনা যাচ্ছে ,'দাবাং ৩' এ একটি আইটেম নম্বরে মালাইকার নাচের কথা থাকলেও, শেষ মুহূর্তে তাঁকে সরিয়ে সেখানে আসছেন করিনা। অনেকেই মনে করছেন, সলমন শিবির ইচ্ছে করে দূরে সরিয়ে রাখতে চাইছে মালাইকাকে।

সম্পর্কের পরবর্তী পর্যায়
সূত্রের খবর, মালাইকার সঙ্গে অর্জুন সম্ভবত বিয়ে করতে চলেছেন এই বছরেই। যদিও বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে চাইছে না তারকা জুটি। তবে বিভিন্ন রেস্তোরাঁয় তাঁদের ডেটিং এর ছবি বহুবার প্রকাশ্যে এসেছে।












Click it and Unblock the Notifications