যুক্তরাজ্যে ‘ইমার্জেন্সি’র স্ক্রিনিং বাতিল খালিস্তানিদের, ‘বাক স্বাধীনতা’র প্রসঙ্গ তুলে কড়া জবাব ভারতের

কঙ্গনা রানাওয়াত অভিনীত এবং পরিচালিত 'ইমার্জেন্সি' সিনেমার স্ক্রিনিং যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় ব্যাহত হওয়ার পর, ভারতের বিদেশ মন্ত্রক (MEA) শুক্রবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে এই বিষয়ের ওপর। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে, 'বাক স্বাধীনতা বেছে বেছে প্রয়োগ করা যায় না এবং যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাদের বিরুদ্ধে জবাব অবশ্যই দেওয়া উচিত'।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, ব্রিটিশ শিখ গোষ্ঠীগুলোর বিক্ষোভের ফলে যুক্তরাজ্যের বার্মিংহাম ও উলভারহ্যাম্পটনের সিনেমা হলে 'ইমার্জেন্সি' সিনেমার প্রদর্শনী বাতিল করা হয়েছে। শিখ প্রেস অ্যাসোসিয়েশন ছবিটিকে "শিখ-বিরোধী" বলে দাবি করেছে এবং সেই কারণেই তারা সিনেমার প্রদশর্নী বাতিল করেছে।

kangana ranaut

ব্রিটিশ পার্লামেন্টের কনজারভেটিভ সদস্য বব ব্ল্যাকম্যান আরও অভিযোগ করেন যে বার্মিংহামের হ্যারো ভিউ সিনেমায় সিনেমা প্রদর্শন চলাকালীন খালিস্তানিরা হলে ঢুকে দর্শকদের হুমকি দিয়ে স্ক্রিনিং বন্ধ করতে বাধ্য করে।

ভারতীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, "বাক স্বাধীনতা বেছে বেছে প্রয়োগ করা যায় না। যারা সিনেমার স্ক্রিনিংয়ে বাধা দিচ্ছে, তাদের বিরুদ্ধে যুক্তরাজ্যের কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে। লন্ডনে আমাদের হাইকমিশন সেখানকার ভারতীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে"।

মুখপাত্র রণধীর জয়সওয়াল আরও জোরাল ভাবে বলেছেন, "যুক্তরাজ্য সরকারের কাছে এই ধরনের ভারতবিরোধী কর্মকাণ্ড নিয়ে দেশ উদ্বেগ প্রকাশ করেছে। আমরা আশা করি, তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে"।

'ইমার্জেন্সি' সিনেমাটি ভারতের ১৯৭৫ সালের জরুরি অবস্থার সময়কালকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। যেখানে কঙ্গনা রানাওয়াত ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমাটি মুক্তির পর থেকে কিছু গোষ্ঠীর মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে।

এই প্রসঙ্গে ইতিমধ্যেই ব্রিটিশ স্বরাষ্ট্র সচিব ইভেট কুপারের কাছে ঘটনার বিষয়ে হস্তক্ষেপ করার অনুরোধ করা হয়েছে। স্থানীয় ভারতীয়রা এবং আন্তর্জাতিক মহল এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত সমাধানের দাবি জানিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত এবং যুক্তরাজ্যের মধ্যেকার সম্পর্কে প্রভাব পড়েছে। উভয় পক্ষই আশা করছে, ভবিষ্যতে এমন ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। আর এর জেরে সম্পর্কে কোনও তিক্ততা তৈরি হবে না। তাই সব দিক বিচার বিবেচনা করে, আজ এই বিষয়ে প্রতিক্রিয়া দিল ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+