'হ্যালো.. ইসা..'! 'সেক্রেড গেমস ২' এর জেরে আরব দেশে বড়সড় বিপাকে ভারতীয়
সকাল থেকে বিকেলে আসছে একের পর এক ফোন। ফোনের ব্যাটারি যার জেরে কার্যত শেষ হতে বসেছে কুনহাবদুল্লার। কেরল থেকে তিনি বহু দিন হয় ইউনাইটেড আরব এমিরেটসে গিয়েছেন ।
সকাল থেকে বিকেলে আসছে একের পর এক ফোন। ফোনের ব্যাটারি যার জেরে কার্যত শেষ হতে বসেছে কুনহাবদুল্লার। কেরল থেকে তিনি বহু দিন হয় ইউনাইটেড আরব এমিরেটসে গিয়েছেন । তবে গত বেশ কয়েকদিন ধরে একের পর এক ফোন তাঁর কাছে আসছে, আর ফোনের ওপার থেকে প্রশ্ন তোলা হচ্ছে জনৈক 'ইসা'কে নিয়ে! ফোন তুলেই .বলা হচ্ছে 'হ্যালো .. ইসা বলছেন!' অত্যিষ্ট হয়ে কুনহাবদুল্লাহ খোঁজ করে জানতে পেরেছেন এর আসল কারণ!

এরপর খোঁজ খবর নিয়ে ৩৭ বছরের কানহাবদুল্লাহ জানতে পেরেছেন তাঁর ফোন নম্বর ওয়েব সিরিজ 'সেক্রেড গেমস ২' তে দেখা গিয়েছে। আর সেই ফোন নম্বরটি ছিল সুলেমান ইসা নামের এক চরিত্রের। যে দুর্ধর্ষ গ্যাংস্টার ইসা ছিল মুম্বই পুলিশের নজরে। ওয়েব সিরিজে দেখনো সেই নম্বরটির সঙ্গে হুবহু মিল রয়েছে আরব দেশের বাসিন্দা কুনহাবদুল্লাহর ফোন নম্বরের। আর তার জেরে এই ভারতীয়ের কাছে ফোন আসছে হাজারো 'সেক্রেড গেমস' ভক্তের।
এক স্থানীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে কুনহাবদুল্লাহ জানিয়েছেন, 'কী এই সেক্রেড গেমস?এটা কি কোনও ভিডিও গেমস? আমি সকাল ৮ টা থেকে সন্ধ্যে ৭ টা পর্যন্ত কাজ করি । আমার এসব জিনিসের জন্য সময় নেই। আমা সমস্যা থেকে নিস্তার পেতে চাইছি। ..' পাশাপাশি তিনি জানিয়েছেন সমস্যা থেকে নিস্তার পেতে শেষমেশ ' সেক্রেড গেমস ২' এর জেরে তিনি ফোন নম্বর ছাড়তেও রাজি রয়েছেন।












Click it and Unblock the Notifications