'কেদারনাথ' বক্স অফিস-এ কতটা সাফল্যের মুখ দেখছে
উত্তরাখণ্ডের একাধিক জেলায় নিষেধাজ্ঞা জারি হয়েছে ছবির ওপর। বহু সংগঠনের বিক্ষোভের জেরে অত্যন্ত ধীর গতিতে বক্স অফিসের লড়াইয়ে টিকে রয়েছে সারা আলি খান ও সুশান্ত সিং রাজপুত অভিনীত 'কেদারনাথ'।
উত্তরাখণ্ডের একাধিক জেলায় নিষেধাজ্ঞা জারি হয়েছে ছবির ওপর। বহু সংগঠনের বিক্ষোভের জেরে অত্যন্ত ধীর গতিতে বক্স অফিসের লড়াইয়ে টিকে রয়েছে সারা আলি খান ও সুশান্ত সিং রাজপুত অভিনীত 'কেদারনাথ'।

উইকেন্ড-এর দু'দিনে ১৭ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। দেশের প্রায় ২০০ টি প্রেক্ষাগৃহে চলছে'কেদারনাথ'। ছবি ঘিরে ব্যাপক আশা রয়েছে নির্মাতাদের। উল্লেখ্য, অভিষেক কাপুর পরিচালিত এই ছবি দুই ভিন্ন সম্প্রদায়ের প্রেমকাহিনি ঘিরে। ফিল্ম বিশেষজ্ঞ তরণ আদর্শ জানাচ্ছেন , ছবিটি প্রথম দিনে ৭.২৫ কোটি টাকা কামিয়েছে। শনিবার ও শুক্রবার মিলিয়ে ছবির ঝুলিতে ১৭ কোটির ব্যবসা ইতিমধ্যেই এসে গিয়েছে।
এক হিন্দু পর্যটক ও এক মুসলিম ' পিঠো"-র প্রেম কাহিনি এই ছবি। ছবিতে হিন্দপ পর্যটক মাক্কুর ভূমিকায় রয়েছেন সারা আলি খান ও মুসলিম পিঠোর ভূমিকায় রয়েছেন সুশান্ত সিং রাজপুত। ছবিতে দুই ভিন্ন সম্প্রদায়ের প্রেম কাহিনি দেখানো হয়েছে। যা ঘিরেই বিরোধিতা করে একাধিক হিন্দু সংগঠন। অভিযোগ ওঠে 'লাভ জিহাদ'-এ উস্কানি দেওয়ার।

Click it and Unblock the Notifications