বিপাকে 'নগরকীর্তন'! মুক্তির আগে জটিলতায় জাতীয় পুরস্কার প্রাপ্ত ঋদ্ধির ছবি
ঋদ্ধি সেন 'নগরকীর্তন' ছবির জন্য সম্মানিত হয়েছিলেন জাতীয় পুরস্কারে। কৌশিক গঙ্গোপাধ্য়ায় পরিচালিত সেই ছবিই এবার মুক্তির আগে গভীর সংকটে। আগামী ১৫ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ঋদ্ধি, ঋত্বিক অভিনীত এই ছবির।
ঋদ্ধি সেন 'নগরকীর্তন' ছবির জন্য সম্মানিত হয়েছিলেন জাতীয় পুরস্কারে। কৌশিক গঙ্গোপাধ্য়ায় পরিচালিত সেই ছবিই এবার মুক্তির আগে গভীর সংকটে। আগামী ১৫ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ঋদ্ধি, ঋত্বিক অভিনীত এই ছবির। তবে তার আগে জটিলতা ক্রমেই বাড়ছে।

সূত্রের দাবি, ছবির প্রচার সংক্রান্ত কিছু বিষয় নিয়েই বিবাদের জেরে নির্মাতা ও পরিচালকের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে । সংস্থার লোগো ও নাম নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হয়েছে দুটি পক্ষের। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু তথ্য প্রকাশ্যে আসছে না। এদিকে, শুধু প্রচার বিতর্কই নয়, ফিল্মের কয়েকটি দৃশ্য নিয়েও সেন্সর বোর্ডের আপত্তি উঠেছিল।
সেন্সর বোর্ড অন্তরঙ্গ কয়েকটি দৃশ্য নিয়ে সেই আপত্তি তুলতেই , তা কেটে ছেঁটে বাদ দেওয়া হয়েছে ছবি থেকে। উল্লেখ্য, ৬৫ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে মোট ৪ টি বিভাগে এই ছবি সেরার সম্মান জিতে নেয়। ছবি ঘিরে স্বভাবতই আগ্রহ রয়ছে দর্শকের। এরমধ্যে ছবির অন্দর মহলের জটিলতা কোনদিকে যায়, তা ওপরেই নির্ভর করছে ছবির মুক্তি।












Click it and Unblock the Notifications