সমকাম বৈধতা পেতেই ঋতুপর্ণকে স্মরণ কৌশিকের, দিলেন এক অপূর্ব বার্তা
এদিন এক যুগান্তকারী সিদ্ধান্তের মাধ্যমে এদেশ বরণ করে নিয়েছে সমকামের অধিকারকের। শীর্ষ আদালত এদিন মেঘের মধ্যে রামধনু খুঁজে নেওয়ার বার্তা দিয়েছে।
এদিন এক যুগান্তকারী সিদ্ধান্তের মাধ্যমে এদেশ বরণ করে নিয়েছে সমকামের অধিকারকের। শীর্ষ আদালত এদিন মেঘের মধ্যে রামধনু খুঁজে নেওয়ার বার্তা দিয়েছে। ৬ সেপ্টেম্বর এই রায়ের মাধ্যমে এক ইতিহাসকে প্রত্যক্ষ করেছে ভারতবাসী। এমন এক দিনে প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষকে স্মরণ করেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।

ঋতুপর্ণ ঘোষকে স্মরণ করে কৌশিক গঙ্গোপাধ্য়ায় এদিন লেখেন, আজ যদি ঋতুপর্ণ থাকতেন তাহলে শহরে উৎসব হত। প্রয়াত পরিচালকের ছবি 'চিত্রাঙ্গদা' থেকে একটি দৃশ্যের ছবি তুলে নিয়ে কৌশিক তা পোস্ট করেন সোশ্য়াল মিডিয়ায়। পাশাপাশি শীর্ষ আদালতের এমন ঐতিহাসিক রায়কে স্বাগত জানান কৌশিক। উদ্ধৃত করেন রবীন্দ্রনাথের লেখার একটি অংশ।
'এলেম নতুন দেশে -
— Kaushik Ganguly (@KGunedited) September 6, 2018
তলায় গেল ভগ্ন তরী,
কূলে এলেম ভেসে।।'
তুমি থাকলে আজ উৎসব হতো শহরে।
বিদায় 377, স্বাগত নগরকীর্তন।
সব যোদ্ধাদের অভিনন্দন জানাই। pic.twitter.com/D1xC1yjbCQ
কৌশিক গঙ্গোপাধ্যায় তাঁর পোস্ট -এ তাঁর পরিচালিত ছবি 'নগরকীর্তন'-এর কথাও উল্লেখ করেছেন। উল্লেখ্য এই ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারে ভূষিত হন ঋদ্ধি সেন।












Click it and Unblock the Notifications