এই দম্পতির জীবনে নেই কথা, রয়েছে ভালোবাসা, মুক্তি পেল ‘‌কথামৃত’র ট্রেলার‌

এই দম্পতির জীবনে নেই কথা, রয়েছে ভালোবাসা, মুক্তি পেল ‘‌কথামৃত’র ট্রেলার‌

শুধুই ভালোবাসা, নেই কোনও কথা। রয়েছে এক মনের সঙ্গে এক মনের বোঝাপড়া। সেরকমই এক দাম্পত্য জীবনের গল্প নিয়ে আসছে '‌কথামৃত'‌। পরিচালক জিৎ চক্রবর্তীর এই সিনেমায় কৌশিক গঙ্গোপাধ্যায় ও অপরাজিতা আঢ্যর দাম্পত্য জীবনের কাহিনীকে তুলে ধরা হয়েছে, যেই সম্পর্কে কথা নেই তবুও রয়েছে একরাশ মনভালো করা অনুভূতি।

এই দম্পতির জীবনে নেই কথা, রয়েছে ভালোবাসা, মুক্তি পেল ‘‌কথামৃত’র ট্রেলার‌

সম্প্রতি এই সিনেমার ট্রেলার মুক্তি পেল। এই ছবির সৌজন্যেই পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন অপরাজিতা আঢ্য আর কৌশিক গঙ্গোপাধ্যায়। ট্রেলারে দেখানো হয়েছে, কৌশিক গঙ্গোপাধ্যায় কথা বলতে পারেন না আর তাই একটি ছোট্ট লাল ডায়েরিতে নিজের মনের কথা লিখে রাখেন তিনি। সেই ডায়েরিরই নাম '‌কথামৃত'‌।

এখানে কৌশিকের যোগ্য নিপুণা স্ত্রী হিসাবে দেখানো হয়েছে অপরাজিতা আঢ্যকে, যিনি তাঁর স্বামীর মনের ভাব বুঝতে পারেন। আর এই নিয়েই এগোয় গল্পের ধারা। গল্পের প্রেক্ষাপট কিছুটা এমন, নিজেদের পাড়ার আদর্শ স্বামী-স্ত্রী সনাতন (কৌশিক গঙ্গোপাধ্যায়) ও সুলেখা (অপরাজিতা আঢ্য)। ছেলে ঋককে নিয়ে তাঁদের সুখের সংসার।

তাঁদের এই ভালোবাসায় ভরা পরিবারকে পছন্দ করে এলাকার সমস্ত মানুষ। সনাতন কথা বলতে পারেন না। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁর পরিচিত ব্যক্তিরা তাঁর মনের বাব বুঝতে পারেন। তবে, মনের কথা বলার জন্য় তিনি একটি পকেট ডায়রি সবসময় সঙ্গে রাখেন। সেই ডায়রিটিকেই তিনি 'কথামৃত' নাম দিয়েছেন।

অন্যদিকে, ওই পাড়ারও আর এক দম্পতি বাবুন (বিশ্বনাথ বসু) এবং অনন্যা। কিন্তু তাঁদের মধ্যে সারাক্ষণই অশান্তি লেগে থাকে। কথাবার্তার অভাবের জন্য এবং একে অপরকে বোঝাপড়ার অভাবের জন্য তাঁদের বিবাহিত জীবনে শান্তি নেই। দুই দম্পতির সম্পর্ক দেখা যাবে 'কথামৃত' ছবিতে। ট্রেলারের শেষে সিনেমার নামের খুব সুন্দর একটি সন্ধি বিচ্ছেদ করা হয়েছে।

যেখানে বলা হচ্ছে, '‌কথা না বলেও সে সুন্দর করে সাজিয়ে নেওয়া যায় দাম্পত্য, একজনের কথা বলা যায় দুজনে... সেই গল্পই শোনাবে কথামৃত।'‌ জালান প্রযোজনায় তৈরি এই সিনেমা নভেম্বরেই মুক্তি পেতে চলেছে। এই সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সকল কলা-কুশলী হাজির ছিলেন হাজরা পার্কে। সেখানেই ছবির ট্রেলার আনুষ্ঠানিকভাবে মুক্তি পায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+