তাহলে কী এবার ক্যাটরিনাও বিদায় জানাতে চলেছেন বলিউডকে
আমেরিকার জনপ্রিয় টিভি শো গেম অফ থ্রোনসে অভিনয় করার ইচ্ছেপ্রকাশ করলেন ক্যাটরিনা কাইফ
বলিউডে পাল্লা দিয়েই রাজত্ব করছেন তিনি। হাতে কাজ প্রচুর। তাও আবার সব বিগ বাজেটের ছবি। বিপরিতে সলমন, আমির, শাহরুখরা রয়েছেন। তাও ক্ষিদে মিটছে না ক্যাটরিনা কাইফের। এবার আমেরিকার জনপ্রিয় টিভি শো গেম অফ থ্রোনসে অভিনয় করার ইচ্ছেপ্রকাশ করলেন বলিউডের এই সুন্দরী। গেম অফ থ্রোনসের সিজন সেভেন দেখে বেজায় খুশি তিনি। ইনস্টাগ্রামে এবার সেই শোয়ে অংশগ্রহণ করার ইচ্ছেপ্রকাশ করলেন ক্যাটরিনা।
A post shared by Katrina Kaif (@katrinakaif) on
গেম অফ থ্রোনসের একটি এপিসোডও বাদ দেননি ক্যাটরিনা। তাঁর পছন্দের তালিকার শীর্ষেই রয়েছে এই আমেরিকান টিভি শো। ক্যাটরিনার এই আর্জি কি অগ্রাহ্য করতে পারবেন জিওটি-র নির্মাতারা। তাহলে কি প্রিয়ঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোনের পর হলিউডের টিকিট কাটতে চলেছেন ক্যাটরিনাও। এই জল্পনাই এখন তাঁর ভক্তকূলের মধ্যে ঘোরাফেরা করছে।












Click it and Unblock the Notifications