প্রিয়াঙ্কার জায়গায় কোন অভিনেত্রী এলেন 'ভারত'-এ! সলমনের সঙ্গে জুটি বাঁধছেন নামী তারকা
আচমকাই সলমানের 'ভারত' ছেড়ে বেরিয়ে যান প্রিয়াঙ্কা চোপড়া। নামী নায়িকার এহেন আচরণে কার্যত মাথায় বাজ পড়ে নির্মাতাদের! শুরু হয়ে যায় নায়িকার খোঁজ।
আচমকাই সলমনের 'ভারত' ছেড়ে বেরিয়ে যান প্রিয়াঙ্কা চোপড়া। নামী নায়িকার এহেন আচরণে কার্যত মাথায় বাজ পড়ে নির্মাতাদের! শুরু হয়ে যায় নায়িকার খোঁজ।

ফের একবার সলমনের ছবিকে দুর্দশার হাত থেকে বাঁচালেন ক্যাটরিনা কইফ। ' ভারত'-এ প্রিয়াঙ্কার জায়গায় এবার আসতে চলেছেন ক্যটরিনা। ফলে 'টাইগার'কে ফের একবার দেখা যাবে ক্যাটরিনার সঙ্গে। 'ভারত' ছবির লিড নায়িকার রোল-এ থাকছেন ক্যাটরিনা। এর আগে, ছবির পরিচালক আলি আব্বাস জাফর ইঙ্গিত দেন যে, নিক জোনাসের জন্যই সম্ভবত 'ভারত' ছেড়েছেন প্রিয়াঙ্কা।

জানা গিয়েছে, সলমন ও ক্যাটরিনার একসঙ্গে শ্যুটিং শুরু হবে সেপ্টেম্বরে। হোলির দৃশ্যের গানের সঙ্গে নাচ হবে সেই শ্যুটিং এ। আর এই নাচের শ্যুটিং দিয়েই 'ভারত'-এ প্রবেশ হবে ক্যাটরিনার। এদিকে, ছবিতে সলমনের বাবার চরিত্রে থাকতে চলেছেন জ্যাকি স্রফ। এমনই তত্য জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications