বিয়ের দিন ক্যাটরিনার হাতে শোভা পাবে রাজস্থান থেকে আসা ১ লক্ষ টাকার বিশেষ এই মেহেন্দি

ক্যাটরিনার জন্য আসছে ১ লক্ষ টাকার মেহেন্দি

আগামী মাসেই রাজস্থানে রাজকীয়ভাবে বিয়ে সারবেন বলিউডের এই মুহূর্তের হট কাপল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। যদিও তাঁরা তাঁদের সম্পর্ক নিয়ে কোনওমতেই মুখ খুলতে রাজি নন। জানা গিয়েছে যে ভিকি–ক্যাটরিনা ডিসেম্বরে রাজস্থানের বিলাসবহুল রিসর্টে গ্র‌্যান্ড ওয়েডিং করবেন। মনে হচ্ছে এই রিসর্টটি যেহেতু একটু নির্জন স্থানে অবস্থিত তার জন্যই এই দু’‌জন এই লোকেশনটিকে বেছে নিয়েছেন।

সোজাত মেহেন্দি আসছে পালি থেকে

সোজাত মেহেন্দি আসছে পালি থেকে

ভিকি-ক্যাটরিনা আগামী মাসের প্রথম সপ্তাহেই সামাজিক মতে বিয়ে করবেন তবে তার আগে তাঁরা আইনতভাবে বিয়ে সারবেন মুম্বইতে বলে জানা গিয়েছে। ক্যাটরিনা ও ভিকির ভক্তেরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন তাঁদের বিগ ফ্যাট ওয়েডিংয়ের জন্য। মেহেন্দি ছাড়া বিয়ের সাজ একেবারেই অসম্পূর্ণ। গোপন সূত্রে জানা গিয়েছে যে হবু বউ ক্যাটরিনা, তাঁর বিশেষ দিনের জন্য বিশেষ হেনা আসছে রাজস্থানের যোধপুর থেকে। ১ লক্ষ টাকার সোজাত মেহেন্দি (‌হেনা)‌ আনা হচ্ছে পালি জেলা থেকে। এখান থেকে ক্যাটরিনার মেহেন্দি সেরিমনির জন্য মেহেন্দি পাঠানো হবে। রিপোর্ট অনুযায়ী, এই মেহেন্দির নমুনা ইতিমধ্যেই ক্যাটরিনাকে পাঠানো হয়েছে ইতিমধ্যে।

১ লক্ষ টাকার প্রাকৃতিক মেহেন্দি

১ লক্ষ টাকার প্রাকৃতিক মেহেন্দি

প্রসঙ্গত, সোজাতের কারিগররা প্রাকৃতিকভাবে মেহেন্দি তৈরি করেন এবং এতে কোনো রাসায়নিক যোগ করেন না। পুরোপুরি হাতে তৈরি মেহেন্দি এটা। ক্যাটরিনার বিয়ের জন্য মেহেন্দি তৈরির ক্ষেত্রে খরচ হবে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা। তবে যে ব্যবসায়ী এই মেহেন্দি তৈরি করে দেবেন তিনি এই তারকা দম্পতির কাছ থেকে কোনো অর্থ নেবেন না।

বিয়ের অতিথি

বিয়ের অতিথি

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ তাঁদের বিগ ফ্যাট ওয়েডিংয়ে খুব ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরাই থাকবেন। রোকা সেরিমনি গোপন রাখার পর বিয়ের অতিথি তালিকা নিয়েও কেউ কিছুই জানতে পারেননি। তবে ক্যাটরিনা ও ভিকি পরিবার ও তাঁদের বন্ধু-বান্ধব ছাড়াও ফিল্ম ইন্ডাস্ট্রির অনেককেই তাঁরা আমন্ত্রণ জানিয়েছেন। সেই তালিকায় রয়েছে করণ জোহর, আলি আব্বাস জফর, কবীর খান ও মিনি মাথুর, রোহিত শেট্টি, সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানী, বরুন ধাওয়ান ও নাতাশা দালাল সহ আরও অনেকে। অতিথিরা যাতে সুন্দরভাবে বিবাহ বাসরে পৌঁছাতে পারেন তার জন্য গাড়ি ভাড়া নেওয়া ও নিরাপত্তা সংস্থা অগ্রিমভাবে ভাড়া নেওয়া হয়ে গিয়েছে।

 রোকা হয় কবীর খানের বাড়িতে

রোকা হয় কবীর খানের বাড়িতে

দিওয়ালির সময় বলিউড তারকাদের ম্যানেজার রেশমা শেট্টির অফিসে ক্যাটরিনা ও ভিকি কৌশলকে একসঙ্গে দেখার পরই তাঁদের বিয়ে নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে। রিপোর্টে এও জানা গিয়েছে যে এক থা টাইগার-এর পরিচালক কবীর খান ও মিনি মাথুরের বাড়িতেই ক্যাটরিনা ও ভিকির রোকা সেরিমনি হয়। যেখানে এই যুগলের ঘনিষ্ঠ কিছুজন উপস্থিত ছিলেন। এই রোকা অনুষ্ঠানে ক্যাটরিনার মা, তাঁর বোন ইসাবেলা ও ভিকির অভিভাবক শ্যাম কৌশল ও বীণা কৌশল ও ভাই সানি কৌশল উপস্থিত ছিলেন।

কোথায় বিয়ে হচ্ছে

কোথায় বিয়ে হচ্ছে

জানা গিয়েছে, ভিকি ও ক্যাটরিনার বিবাহ উৎসব অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বরের মধ্যে। রাজস্থানের রণথম্ভোরের জাতীয় উদ্যান থেকে ৩০ মিনিট দূরে অবস্থিত সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারোয়াড়াতে এই বিয়ের আসর বসবে। হবু বর ও বউ ডিজাইনার সব্যসাচীর পোশাক পরবেন বলে আশা করছেন।

 ভিকি অভিনয় করবেন বায়োপিক

ভিকি অভিনয় করবেন বায়োপিক

ভিকি এখন সম্প্রতি '‌সর্দার উধম সিং'‌-এর সফলতা উপভোগ করছেন। তাঁকে মেঘনা গুলজারের আসন্ন বায়োপিক শ্যাম মানেকশ, যিনি ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় সেনার প্রধান ছিলেন, সেখানে নাম চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+