'মঞ্জুর এ খুদা'-র কয়েক ঝলকেই মাত করলেন ক্যাট! 'ট্রেন্ডিং'-এ এই ভিডিও
এবছর ক্রিসমাস নয় দীপাবলির মেজাজ জমজমাট রাখতে আসছে আমিরের ছবি ' ঠগস অফ হিন্দোস্তান'। তবে এই ছবি শুধু আসন্ন 'আমিরি ব্লকবাস্টার' বললে ভুল হবে! কারণ ছবিতে একটা বড় অংশ জুড়ে রয়েছেন অমিতাভ বচ্চন।
এবছর ক্রিসমাস নয় দীপাবলির মেজাজ জমজমাট রাখতে আসছে আমিরের ছবি ' ঠগস অফ হিন্দোস্তান'। তবে এই ছবি শুধু আসন্ন 'আমিরি ব্লকবাস্টার' বললে ভুল হবে! কারণ ছবিতে একটা বড় অংশ জুড়ে রয়েছেন অমিতাভ বচ্চন। বিগ বি-আমির জুটির ছবি 'ঠগস অফ হিন্দোস্তান' এর গান 'মঞ্জুর এ খুদা' গানের টিজার আজ মুক্তি পেল।

এর আগে , ছবির 'সুরাইয়া' গানের ভিডিও বাজারে আসতেই সেখানে ক্যাটরিনার নাচের ছন্দ মন্ত্রমুগ্ধ করে ভক্তদের। অনেকেই বলতে থাকেন , ক্যাটের নাচের তালের সঙ্গে তালই মেলাতে পারেননি আমির! এরপর আজ মুক্তি পায় 'মনজুর এ খুদা' গানের টিজার। আর তাতেও মাতিয়ে দেন ক্যাট!আশির দশকের বলিউড ছবির কিছু চেনা নাচের স্টেপে ক্যাটরিনা অসামান্য দক্ষতা দেখিয়েছেন। শুধু ক্যাটরিনা নন, এই গানের ভিডিওতে অ্যাকশনে মন মজিয়েছেন আমির ও অমিতাভ।
This Diwali, get ready for an explosion of action & adventure! #ManzooreKhuda SONG TEASER. @SrBachchan @aamir_khan #KatrinaKaif @fattysanashaikh @AjayAtulOnline #AmitabhBhattacharya @shreyaghoshal @SunidhiChauhan5 @Sukhwindermusic #ChinniPrakash #RekhaPrakash #ThugsOfHindostan pic.twitter.com/LZ8pIeIzFa
— Yash Raj Films (@yrf) October 31, 2018
অমিতাভ ভট্টাচার্যের লেখা এই গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল ,সুনিধি চৌহান, সুখবিন্দর সিং। গানের সঙ্গীত পরিচালনা করেছেন অজয়-অতুল। ছবির নির্মাতারা বলছেন, 'মনজুর এ খুদা' গানটিই এই ছবির গল্পকে অনেকটাই এগিয়ে নিয়ে যায়।












Click it and Unblock the Notifications