তুমি বিচিত্র কিন্তু... ভালবাসার মরশুমে ক্যাটরিনাকে নিয়ে কী বললেন ভিকি?

বলিউডের পাওয়ার কাপল, এই শব্দটি মাথায় এলেই প্রথম সারিতে যাঁদের নাম থাকে তাঁরা হলেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। বেশ কিছুদিন চুপিচুপি প্রেম করার পর অবশেষে সাত পাকে বাঁধা পড়েছিলেন ভিকি ও ক্যাটরিনা। রাজস্থানের বিলাসবহুল প্রাসাদে বসেছিল রাজকীয় বিয়ের আসর। তবে দেখতে দেখতে কেটে গেছে তিনটি বছর। আর এখন সুখী দাম্পত্য জীবন যাপন করছেন এই দুই তারকা।

আর মাত্র তিন বছরের দাম্পত্য জীবনেই নাকি ক্যাটরিনা পুরোদস্তুর সংসারী হয়ে উঠেছেন। বিভিন্ন সময় একাধিকবার ভিকি কৌশল কে ক্যাটরিনার অনেক প্রশংসা করতেও দেখা গিয়েছে। তবে দুজনের প্রেম যে বিয়ের পরেও বেশ মাখো মাখো তার প্রমাণ মাঝে মধ্যেই পাওয়া যায়। নিজেদের সোশ্যাল মিডিয়া সাইটে একে অপরের সঙ্গে কাটানো একাধিক সুন্দর মুহূর্তের ছবি এবং ভিডিও তুলে ধরেন ভিকি ও ক্যাটরিনা।

katrina kaif and vicky kaushal

তবে এবার একটু অন্যরকম ভিডিও শেয়ার করলেন তারকা অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করেছেন ক্যাটরিনা। আর যেখানে দেখা গিয়েছে ভিকিকেও কাঠের একটি চেয়ারে কালো পোশাক পড়ে বসে রয়েছেন ভিকি। আর সেখানেই শুদ্ধ হিন্দিতে ক্যাটরিনা কে উদ্দেশ্য করে বলছেন তিনি বিচিত্র কিন্তু সৎ ব্যক্তি। আর এই পোস্টের ক্যাপশনে ক্যাটরিনা লিখেছেন, দেখুন আমার স্বামী আমার সম্পর্কে কি বলছেন...

এমনিতেই এখন চলছে ভালোবাসার সপ্তাহ। তার ওপর ১৪, ফেব্রুয়ারি আবার ভ্যালেন্টাইন্স ডে। সম্পূর্ণ মজা করে বানানো হলেও ভিকি এবং ক্যাটরিনার এই মিষ্টি ভিডিও মন জয় করে নিয়েছে নেটিজেনদের। পোস্টের তলায় বহু লাইক এবং কমেন্ট করেছেন অনুরাগীরা। অনেকে লিখেছেন প্রতিটি মেয়ে চান তাঁর এমন স্বামী হোক। আবার অনেকে লিখেছেন, ওঁদের দুজনকে দেখলেই বোঝা যায় ভালবাসা কতটা গভীর। উল্লেখ্য ভালোবাসার দিন অর্থাৎ ১৪ই ফেব্রুয়ারি মুক্তি পেল ভিকি কৌশলের নতুন ছবি ছাবা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+