'ফিতুর'-এর শুটিংয়ে গিয়ে দুর্ঘটনার কবলে ক্যাটরিনা
নয়াদিল্লি, ১৮ মার্চ : শুটিং করতে গিয়ে অন্তত ছোটখাটো দুর্ঘটনার কবলে পড়েছেন বহু অভিনেতা-অভিনেত্রীই। এবার সেই দলে নাম লেখালেন বলিউড ডিভা ক্যাটরিনা কাইফ।
তাঁর আগামী সিনেমা 'ফিতুর'-এর শুটিংয়ের সময় সেটের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়লেন ক্যাটরিনা। তবে ক্যাটপ্রেমীদের জন্য চিন্তার কোনও কারণ নেই। বড়সড় কোনও দুর্ঘটনার কবলে পড়েননি রণবীর কাপুরের বর্তমান বান্ধবী।

জানা গিয়েছে, একটি গাড়ির দৃশ্যে শুটিং করছিলেন ক্যাটরিনা ও আদিত্য রয় কাপুর। গাড়ির দরজা বন্ধ করার কথা ছিল ক্যাটের। কিন্তু তিনি তা করতে ভুলে যান এবং তার পরিণতিতে তে সেটের একটি দেওয়ালে গিয়ে ধাক্কা মারে। ভাগ্যের জোরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান এই সুন্দরী অভিনেত্রী।
'ফিতুর' সিনেমাটি চার্লস ডিকেন্সের উপন্যাস "গ্রেট এক্সপেক্টেশন"-এর উপর অবলম্বন করে তৈরি হচ্ছে। এটির প্রযোজনা করছেন সিদ্ধার্থ রয় কাপুর এবং পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন অভিষেক রয় কাপুর।
এটি মূলত একটি প্রেমের গল্প যার প্রধান চরিত্রে রয়েছেন ক্যাটরিনা কাইফ, আদিত্য রয় কাপুর ও রেখা। এর শুটিং দিল্লি, কাশ্মীর সহ উত্তর ভারতের নানা জায়গা ও বিদেশেও করা হবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications