দীপিকা, অনুষ্কা, আলিয়াকে টেক্কা দিতে এবার উড়ছেন ক্যাটরিনা

ইতিমধ্য বছরের শুরুতেই সলমান খানের সঙ্গে ক্যাটরিনার ছবি টাইগার জিন্দা হ্যায় বক্স অফিসে বাজিমাত করছে। এরমধ্যেই নিজের পরবর্তী ছবি -র জন্য হাড়াভাঙা খাটুনি শুরু করে দিয়েছেন ক্যাটরিনা।

বলিউডের অভিনেত্রী -রা এখন শুধু তাঁদের গায়ে লেগে থাকা 'ফুলদানি'-র তকমা ঝেড়ে ফেলে নিজেদের এক অন্যস্তরে প্রতিষ্ঠা করেছেন। কখনও সেটা মেনস্ট্রিম সিনেমায়, কখনও আবার অন্য ঘরানার সিনেমায়।

দীপিকা, অনুষ্কা, আলিয়াকে টেক্কা দিতে এবার উড়ছেন ক্যাটরিনা

বলিউডি হিরোইনার নিজেদের সৌন্দর্যের বেড়াজালে আটকে রাখতে আর চাইছেন না। কখনোও অ্যাকশন সিকোয়েন্সে , কখনও আবার ডি গ্ল্যামারাইজড রোলে নিজেদের তুলে ধরছেন। এই নিয়ে অনুষ্কা, আলিয়া, ক্যাটরিনার মধ্যে লিখিত পড়িত কোনও লড়াই না থাকলেও লড়াই যে আছে তা বুঝতে পারেন দর্শকরা। একে অপরকে টেক্কা দেওয়ার লড়াইতে এখন নিজেদের চরিত্রগুলিতে বা নাচগুলিকে নিয়ে অনেক বেশি পরিশ্রমী বলিউডের সেরা-রা।

ইতিমধ্য বছরের শুরুতেই সলমান খানের সঙ্গে ক্যাটরিনার ছবি টাইগার জিন্দা হ্যায় বক্স অফিসে বাজিমাত করছে। এরমধ্যেই নিজের পরবর্তী ছবি -র জন্য হাড়াভাঙা খাটুনি শুরু করে দিয়েছেন ক্যাটরিনা। এ বছর বলিউডের বহু চর্চিত ছবি যশরাজ মুভিসের 'ঠগস অফ হিন্দোস্তান'। ছবিতে রয়েছেন আমির খান ও অমিতাভ বচ্চন। এই দুই সেরার তাই ছবিতে নিজের চরিত্রটিকে যথাযথভাবে ফুটিয়ে তুলতে ক্যাটরিনা কঠিন পরিশ্রম করছেন। ক্যাটরিনার সেই পরিশ্রমী ডান্স প্র্যাকটিশের ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এমনকি তাঁর একটি ফ্যান পেজ প্র্যাকটিসের একটি ভিডিও তুলেও আপলোড করেছে ইনস্টাগ্রাম ও টুইটার পেজে।

১৯ শতকের ব্রিটিশ শাসনের অধীনে ভারতের ওপর চিত্রায়িত হবে এই ছবি। ১৮৩৯ সালে ফিলিপ মিডোস টেলরের লেখা উপন্যাস 'কনফেশনস অফ ঠগ' থেকে অনুপ্রাণিত এই ছবি।

বলিউডের ইতিহাসে রেকর্ড গড়তে চলেছে এই ছবি। প্রথমবার একই সিনেমায় একসঙ্গে কাজ করছেন আমির খান এবং অমিতাভ বচ্চন। বি টাউনের জোর গুঞ্জন , ছবিতে নিজের সেরাটি তুলে ধরার জন্য তিনি নাকি সারাদিন অক্লান্ত পরিশ্রম করছেন। এমনকি নিজের নাচের প্রতিটি ভঙ্গিকে নিঁখুত করে তুলতে দিনরাত তিনি প্রশিক্ষণ নিচ্ছেন বলেও শোনা যাচ্ছে।

সূত্রের খবর, এবছরের দিওয়ালিতেই মুক্তি পাবে বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত অ্যাকশন ও রোমান্সে ভরপুর ছবি 'ঠাগস অফ হিন্দোস্তান'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+