(ফটো ফিচার) সলমন-আমির-শাহরুখ, তিন খানের সঙ্গে রোমান্স ক্যাটরিনা কাইফের?

২০১৬টা যতই বাজে কাটুক না কেন ২০১৭-১৮ ফাটাকাটি হতে চলেছে ক্যাটের জন্য। একই বছরে একসঙ্গে বলিউডের সেরা তিন খানের সঙ্গে স্ক্রিনে রোমান্স করতে চলেছেন ক্যাট।

ক্যাটরিনা কাইফের অভিনয়ের ভবিষ্যৎ নিয়ে গত কয়েক বছর ধরেই নানা জল্পনা চলছে। তার উপর সলমন খান ও রনবীর কাপুরের সঙ্গে তাঁর সম্পর্কের স্ট্যাটাস নিয়েও কৌতুহলের কমতি নেই আম জনতার মধ্যে। তবু লাইমলাইটে থাকা সত্ত্বেও পেশাগত দিক থেকে দেখলে ২০১৬ সালটা সেভাবে ফলপ্রসু হয়নি ক্যাটের জন্য। ফিতুর এবং বার বার দেখো দুটো ছবিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।

একের পর এক অসাফল্যের কারণেই ক্যাটের পেশাগত জীবনকে ডুবন্ত জাহাজের সঙ্গে তুলনা করতেও ছাড়েননি অনেকে। বাজিরাও মস্তানি ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে সঞ্জয় লীলা বনশালির সঙ্গে তিক্ততা বাড়িয়েছেন ক্যাটরিনা। তার উপর রনবীরের থেকে দূরে থাকার জন্য পায়ে ঠেলেছেন ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি-র মতো হিট ছবির অফারও। বদলে বেছে নিয়েছিলেন ব্যাং ব্যাং।

প্রতিযোগীতা

প্রতিযোগীতা

ক্যাটের সমসাময়িক দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়া যেখানে বলিউডে সাফল্যের পাশাপাশি হলিউডে পাড়ি দিয়েছেন, সেখানে ক্যাটের পা বলিউডেই প্রায় টলমল হয়ে দাঁড়িয়েছে।

ফাটাফাটি ২০১৭

ফাটাফাটি ২০১৭

কিন্তু ২০১৬টা যেমনই কাটুক না কেন ২০১৭-১৮ ফাটাকাটি হতে চলেছে ক্যাটের জন্য। একই বছরে একসঙ্গে বলিউডের সেরা তিন খানের সঙ্গে স্ক্রিনে রোমান্স করতে চলেছেন ক্যাট।

প্রাক্তন প্রেমিক সলমনের সঙ্গো রোমান্স

প্রাক্তন প্রেমিক সলমনের সঙ্গো রোমান্স

ইতিমধ্যেই সলমন খানের সঙ্গে এক থা টাইগারের সিকোয়েল টাইগার জিন্দা হ্যায় ছবিতে ফের ক্যাটকে যে রোমান্স করতে দেখা যাবে তা পুরোপুরি পাকা। এই ছবিতে রোমান্সের পাশাপাশি হাই ভোল্টেজ অ্যাকশন দৃশ্যেও ক্যাটরিনাকে দেখা যেতে পারে।

ধুম ৩ এর পর আমিরের সঙ্গে

ধুম ৩ এর পর আমিরের সঙ্গে

সলমন খানের পাশাপাশি আমির খানের সঙ্গেও রোমান্স করতে দেখা যাবে ক্যাটরিনাকে। ছবির নাম ঠাগস অফ হিন্দোস্তান। এই ছবিতে অভিনয় করবেন বিগ বিও। স্বাভাবিক ভাবেই এটি ক্যাটের কাছে বড় প্রোজেক্ট।ই ছবি নিয়ে ইতিমধ্যে কৌতুহলের পারদ চড়তে শুরু করেছে। এর আগে ধুম ৩ ছবিতে আমিরের সঙ্গে রোমান্স করতে দেখা গিয়েছে ক্যাটকে।

ক্যাটের রোমান্সের তালিকায় কিং খানও

ক্যাটের রোমান্সের তালিকায় কিং খানও

সলমন হল আমির হল শাহরুকই বা বাদ যান কেন? আগে যব তক হ্য়ায় জান ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছিলেন ক্যাট। ফের একবার সব ঠিকঠাক থাকলে পরিচালক আনন্দ এল রাইয়ের আগামী ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যেতে পারে ক্যাটকে। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে দীর্ঘদিন ধরেই ছবির জন্য অভিনেত্রী খুঁজছেন পরিচালক। কিন্তু প্রিয়াঙ্কা হলিউডের প্রোজেক্টে এবং দীপিকা পদ্মাবতীর শুটিংয়ে ব্যস্ত থাকায় পরিচালকের একমাত্র বিকল্প ক্যাটরিনাই।

{promotion-urls}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+