ভূমি বা হুমা নন, ভিকি প্রেম করছেন বলিউড সুপারস্টারের প্রাক্তন প্রেমিকার সঙ্গে! ছবি ঘিরে জল্পনা
কয়েকবার শোনা গিয়েছিল, হার্লিন শেঠির সঙ্গে ব্রেক আপের পর ফের বলিউডের তাবড় নায়িকার সঙ্গে প্রেম করছেন ভিকি। ভূমি পেডনেকার থেকে হুমা কুরেশির সঙ্গে নাম জড়িয়েছিল এই তারকার। তবে, দিওয়ালির সময় থেকে খানিকটা স্পষ্টই হয়ে যায় ভিকি কৌশল ক্যাটরিনার সঙ্গে ঘনিষ্ঠতায় জড়াচ্ছেন।

করণ জোহারের সঞ্চালিত অনুষ্ঠান 'কফি উইথ করণ' এ ক্যাটরিনা কাইফ সাফ ভাবেই জানিয়ে দিয়েছেন যে তাঁর সঙ্গে ভিকি কৌশলকে স্ক্রিনে ভালোই দেখায়। আর তিনি ভিকির সঙ্গে অভিনয় করতে আগ্রহী। আর তারপর দিওয়ালিতে বচ্চন পরিবারের পার্টিতে ভিকির সঙ্গে আলাদাভাবে অন্ধকারে দেখা যায় ক্যাটকে। ফলে শুরু হয়ে যায় জল্পনা।
আর এবার ডিনার ডেট-এ গিয়ে ধরা পড়ে গেলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। আর ভিকি ও ক্যাটরিনার সেই একসঙ্গে ডিনারে গিয়ে ছবি ক্যাটরিনার ফ্যানগ্রুপ নিজেই পোস্ট করে দিল সোশ্যাল মিডিয়ায়। ফলে জল্পনার আগুন আরও তীব্র বেগে উড়তে থাকে। তবে ক্যাটরিনা ও ভিকি খুব সম্ভবত সামনেই একটি ছবিতে অভিনয় করতে চলেছেন।












Click it and Unblock the Notifications