সামনে এল বিয়ের তারিখ, কবে চারহাত এক হচ্ছে ভিকি-ক্যাটরিনার জেনে নিন

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে নিয়ে তোলপাড় বলিউডের অন্দরমহল। রাজস্থানে রয়্যাল এই বিয়ে হতে চলেছে গতমাসে। কিন্তু কবে এই বিয়ে হবে তা নিয়ে এখনও কিছুই জানাননি এই সেলেব জুটি। এক সর্বভারতীয় বিনোদনমূলক সংবাদমাধ্যমের কাছে গোপন সূত্রে বিয়ের তারিখ জানা গিয়েছে। ৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়াড়াতে এই গ্র‌্যান্ড ওয়েডিং হবে বলে জানা যাচ্ছে।

৯ ডিসেম্বর বিয়ে

৯ ডিসেম্বর বিয়ে

ক্যাটরিনা কাইফের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে ৯ ডিসেম্বর এই লাভ বার্ডস চারহাত এক করবেন। একেবারে হিন্দুমতে ক্যাটরিনা ও ভিকি বিয়ে করতে চলেছেন। বলিউডের এই বিগ ফ্যাট ওয়েডিংয়ে ক্যাটরিনা ও ভিকির পরিবার ও বন্ধু-বান্ধবেরা উপস্থিত থাকবেন। বিয়ের আগে মেহেন্দি ও সঙ্গীতের অনুষ্ঠান সবই রাজস্থানে হবে বলে জানা গিয়েছে।

জোর কদমে বিয়ের প্রস্তুতি

জোর কদমে বিয়ের প্রস্তুতি

ক্যাটরিনা ও ভিকির টিম ইতিমধ্যেই অতিথিদের এয়ার টিকিট বুক ও তাঁদের থাকার বন্দোবস্ত করতে ব্যস্ত রয়েছেন। জানা গিয়েছে যে এই বিগ ফ্যাট ওয়েডিংয়ে ২০০ জনের মতো অতিথি আসবেন। আর মাত্র কিছুদিন বাকি বিয়ের, তাই জোরকদমে চলছে বলিউডের হট কাপলের বিয়ের প্রস্তুতি।

 সব্যসাচীর পোশাকে সাজবেন হবু বর–বউ

সব্যসাচীর পোশাকে সাজবেন হবু বর–বউ

সব্যসাচীর অসাধারণ ডিজাইন করা পোশাকে বিয়ের দিন সেজে উঠবেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তবে হবু বউ ক্যাটরিনা মেহেন্দির দিন আবু জানি, সঙ্গীতের দিন মণীশ মালহোত্রা ও রিসেপশনে গুচির পোশাক পরবেন বলে জানা গিয়েছে।

সোজাত মেহেন্দি আসছে পালি থেকে

সোজাত মেহেন্দি আসছে পালি থেকে

মেহেন্দি ছাড়া বিয়ের সাজ একেবারেই অসম্পূর্ণ। গোপন সূত্রে জানা গিয়েছে যে হবু বউ ক্যাটরিনা, তাঁর বিশেষ দিনের জন্য বিশেষ হেনা আসছে রাজস্থানের যোধপুর থেকে। ১ লক্ষ টাকার সোজাত মেহেন্দি (‌হেনা)‌ আনা হচ্ছে পালি জেলা থেকে। এখান থেকে ক্যাটরিনার মেহেন্দি সেরিমনির জন্য মেহেন্দি পাঠানো হবে। রিপোর্ট অনুযায়ী, এই মেহেন্দির নমুনা ইতিমধ্যেই ক্যাটরিনাকে পাঠানো হয়েছে ইতিমধ্যে।

বিয়ের অতিথি

বিয়ের অতিথি

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ তাঁদের বিগ ফ্যাট ওয়েডিংয়ে খুব ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরাই থাকবেন। রোকা সেরিমনি গোপন রাখার পর বিয়ের অতিথি তালিকা নিয়েও কেউ কিছুই জানতে পারেননি। তবে ক্যাটরিনা ও ভিকি পরিবার ও তাঁদের বন্ধু-বান্ধব ছাড়াও ফিল্ম ইন্ডাস্ট্রির অনেককেই তাঁরা আমন্ত্রণ জানিয়েছেন। সেই তালিকায় রয়েছে করণ জোহর, আলি আব্বাস জফর, কবীর খান ও মিনি মাথুর, রোহিত শেট্টি, সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানী, বরুন ধাওয়ান ও নাতাশা দালাল সহ আরও অনেকে। অতিথিরা যাতে সুন্দরভাবে বিবাহ বাসরে পৌঁছাতে পারেন তার জন্য গাড়ি ভাড়া নেওয়া ও নিরাপত্তা সংস্থা অগ্রিমভাবে ভাড়া নেওয়া হয়ে গিয়েছে।

রোকা হয় কবীর খানের বাড়িতে

রোকা হয় কবীর খানের বাড়িতে

দিওয়ালির সময় বলিউড তারকাদের ম্যানেজার রেশমা শেট্টির অফিসে ক্যাটরিনা ও ভিকি কৌশলকে একসঙ্গে দেখার পরই তাঁদের বিয়ে নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে। রিপোর্টে এও জানা গিয়েছে যে এক থা টাইগার-এর পরিচালক কবীর খান ও মিনি মাথুরের বাড়িতেই ক্যাটরিনা ও ভিকির রোকা সেরিমনি হয়। যেখানে এই যুগলের ঘনিষ্ঠ কিছুজন উপস্থিত ছিলেন। এই রোকা অনুষ্ঠানে ক্যাটরিনার মা, তাঁর বোন ইসাবেলা ও ভিকির অভিভাবক শ্যাম কৌশল ও বীণা কৌশল ও ভাই সানি কৌশল উপস্থিত ছিলেন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+