ভিকি কৌশল ও ক্যাটরিনা ডেট করছেন, ফাঁস করলেন এই বলিউড অভিনেতা
ভিকি কৌশল ও ক্যাটরিনা ডেট করছেন
বলিউড তারকাদের প্রেম–ডেটিং নিয়ে ভক্তদের কৌতুহল সবসময়ই তুঙ্গে থাকে। কারণ বলিউড অভিনেতা–অভিনেত্রীরা খুব সহজে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে চান না। কিন্তু এই সব কথা আবার লোকানোও যায় না, যথারীতি বাইরে চলেই আসে। সেরকমই ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ডেটিংয়ের গুজব বহুদিন ধরেই লোকের মুখে মুখে ঘুরে বেড়ালেও তাঁরা নিজেরা কখনও তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তবে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ যে একে–অপরের সঙ্গে ডেট করছেন এ কথা এবার নিশ্চিত করে জানিয়েছেন অভিনেতা হর্ষবর্ধন কাপুর।

ভিকি কৌশল ও ক্যাটরিনা ডেট করছেন
ভাবেশ জোশীর সুপারহিরো অভিনেতা সম্প্রতি এক সাক্ষাতকারে জানান যে ক্যাটরিনা ও ভিকি একে-অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তিনি এই গোপন কথা প্রকাশ্যে এনেছেন বলে হর্ষবর্ধনের মনে হয়েছে তিনি কোনও সমস্যায় পড়তে পারেন।

নিশ্চিত করেছেন হর্ষবর্ধন কাপুর
হর্ষবর্ধন কাপুরকে বিনোদনের জুমে আমন্ত্রণ আনানো হয় শুধুমাত্র ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের সম্পর্ক নিয়ে কথা বলার জন্য। অভিনেতাকে জিজ্ঞাসা করা হয় যে একটা বলিউড সম্পর্কের গুজবের কথা বলুন যেটা আপনার সত্যি মনে হয়। হর্ষবর্ধন কিছু না ভেবেই বলেন, 'ভিকি কৌশল ও ক্যাটরিনা একসঙ্গে রয়েছেন। এটা সত্যি।' এরপর তিনি আরও বলেন, 'আমি কী এটা বলার পর কোনও সমস্যায় পড়তে পারি? আমি জানি না। আমার মনে হয় এ ব্যাপারে তাঁরা যথেষ্ট সহজ।'

সম্পর্ক নিয়ে মুখে তালা ক্যাটরিনা–ভিকির
ক্যাটরিনা ও ভিকি কখনই তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি তবে অস্বীকারও করেননি কখনও। ২০২০ সালের এক সাক্ষাতকারে ভিকিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি ক্যাটরিনার সঙ্গে ডেট করছেন, সেই সময় ভিকি এই প্রশ্নের উত্তর না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি শুধু বলেছিলেন, 'আমি আশা করব আপনারা এটাকে শ্রদ্ধা জানাবেন। আমি সত্যিই চাই যে কিছুদিনের জন্য আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা না হোক কারণ তা প্রকাশ্যে আসতেই এটা নিয়ে আলোচনা শুরু হয়ে যাবে এবং প্রচুর ব্যাখা ও ভুল ব্যাখা দেওয়া হবে। এটাকে আমি আমন্ত্রণ জানাতে চাই না।'

একে–অপরকে জন্মদিনের শুভেচ্ছা
তবে ভিকি এবং ক্যাটরিনা একে অপরের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে ভোলেননি। গত বছর ক্যাটরিনার জন্মদিনে ভিকি অভিনেত্রীর মিষ্টি একটি ফটো শেয়ার করেন তাঁর ইনস্টা স্টোরিতে এবং লেখেন 'শুভ জন্মদিন'। এ বছর ১৬ মে ভিকির ৩৩তম জন্মদিনে ক্যাটরিনাও ভিকির ফটো শেয়ার করে তাঁকে শুভেচ্ছা জানান। এই দুই বলিউড তারকাকে প্রায়ই বিভিন্ন ইভেন্টে একসঙ্গে দেখা গিয়েছে। ২০১৯ সালে দিওয়ালি পার্টিতেও তাঁরা একসঙ্গে গিয়েছিলেন। এছাড়াও দু'জনে সম্প্রতি ছুটিও কাটাতে যান বলে গুজব ছড়িয়েছে।












Click it and Unblock the Notifications