জেনিফার লরেন্স, কেট আপটনের চুরি যাওয়া নগ্ন ছবির প্রদর্শনী ফ্লোরিডায়

ইয়নলাইন ডট কম নামে এক ওয়েবসাইটে এই খবর প্রকাশিত হয়েছে। জেনিফার লরেন্স, কেট আপটন সহ বহু তারকার ১০০ টি ছবি চুরি গিয়েছিল। য়ার মধ্যে কিছু ছবি ইন্টারনেটেও ছেড়ে দেওয়া হয়েছিল। আর তারউ সুযোগ তুলেছেন লস এঞ্জেলেসের এক শিল্পী ভালা।
'নো ডিলিট' নামের একটি প্রদর্শনীতে তারকাদের চুরি যাওয়া বেশ কিছু নগ্ন ছবির সংশোধন ছাড়াই ছবিগুলিকে ক্যানভাসে তুলে প্রদর্শনীতে রাখা হবে। য়েই গ্যালারিতে এই প্রদর্শনী হবে তার মালিক করি অ্যালেন জানিয়েছেন, হ্যাকিং বা কারোর ব্যক্তিগত জীবনের স্বাধীনতা ভঙ্গ বা কারোর সুবিধা নেওয়া এই বিষয়গুলিকে আমরা কোনওভাবেই সমর্থন করি না। এই প্রদর্শনীর কারণও তা নয়। এই প্রদর্শনীর মাধ্যনে এক শিল্পী তার ভাবনা ব্যক্ত করতে চাইছেন এবং কিছু বার্তা সাধারণ মানুষের কাছে পৌছে দিতে চাইছেন। ডিজিটাল দুনিয়ায় যে ব্যক্তিগত স্বাধীনতা খর্ব হয় সে বার্তাই মূলত তুলে ধরতে চাইছেন ভালা।












Click it and Unblock the Notifications