কাশ্মীরের সর্বশেষ রাজরানির অজানা কাহিনি বলতে চলেছে বলিউড ! আসছে নয়া ফিল্ম
কাশ্মীরের সর্বশেষ রাজরানির কাহিনি বলতে চলেছে বলিউড !
শোনা যায়, কাশ্মীর কেন গোটা ভূভারতে সেই সময় তাঁর মতো সুন্দরী কেউ ছিলেন না। তাঁর অপরূপ সৌন্দর্যের কথা ভূস্বর্গের বুকে কান পাতলেই শোনা যেত একটা সময়। সেই রহস্যময় সুন্দরী কোটা রানিকে নিয়ে এবার অজানা কাহিনি শোনাবে বলিউড।

ফ্যান্টম ফিল্মসের তরফে আসছে তাঁদের পরবর্তী ছবি। ছবিতে তুলে ধরা হবে চৌদ্দশো শতকের এক কাহিনি। যেখানে বলা হবে কাশ্মীরের সর্বশেষ রাজরানি কোটা রানির কাাহিনি। শোনা যায়, অনেকেই নাকি তাঁর সঙ্গে ক্লিওপেট্রার তুলনা করেন। রূপ আর সৌন্দর্যে দুজনেই নাকি সেই যুগে সমকক্ষ ছিলেন। এমনই এক কাহিনি বলতে চলেছে রিলায়েন্স এন্টারটেনমেন্ট ও ফ্যান্টম ফিল্মসের পরবর্তী ছবি ।
ছবির প্রযোজক মধু মন্তেনা জানিয়েছেন, কাশ্মীরের সেই সর্বশেষ রানির জীবনের একাধিক রুদ্ধশ্বাস ঘটনা রয়েছে। অনেকটাই নাটকীয়তায় মোড়া রয়েছে তাঁর জীবন। আর সেই জীবনের নাটকীয় মোড় নিয়েই তৈরি হতে চলেছে নয়া বলিউড ফিল্ম।












Click it and Unblock the Notifications