কাশ্মীরের বুকে গণহত্যার কোন অভিশপ্ত কাহিনি বলতে চলেছে 'কাশ্মীর ফাইলস'! পোস্টার প্রকাশ্যে

৭৩ তম স্বাধীনতা দিবসের দিন শ্রীনগরের লাল চকে সদর্পে উড়তে চলেছে তেরঙ্গা। আর সেই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থাকতে চলেছেন বলে খবর।

৭৩ তম স্বাধীনতা দিবসের দিন শ্রীনগরের লাল চকে সদর্পে উড়তে চলেছে তেরঙ্গা। আর সেই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থাকতে চলেছেন বলে খবর। অন্যদিক থেকে পাকিস্তান ভারতের স্বাধীনতা দিবসের দিনকে 'কালা দিবস' হিসাবে পালন করতে চলেছে। এমন এক পরিস্থিতিতে কাশ্মীরের বুকেআরও এক গণহত্যার কাহিনি বলতে চলেছে বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর ছবি ' দ্য কাশ্মীর ফাইলস'।

'তাসখন্দ ফাইলস' এর পর 'কাশ্মীর ফাইলস'

এদিন মুক্তি পেল ছবির নতুন পোস্টার। প্রসঙ্গত, বিবেক অগ্নিহোত্রী এর আগে লাল বাহাদুর শাস্ত্রীর রহস্য মৃত্যুকে ঘিরে 'তাখসন্দ ফাইলস' ছবিটি তৈরি করেন। যে ছবিতে প্রশ্ন তোল হয়েছিল নেতাজির রহস্যজনক নিখোঁজের সঙ্গে কি লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যুর কোনও যোগ রয়েছে? মিঠুন অভিনীত সেই ছবির পর এবার 'কাশ্মীর ফাইলস' নিয়ে আসছেন বিবেক অগ্নিহোত্রী।

'কাশ্মীর ফাইলস'

এদিন প্রকাশ্যে এলো 'কাশ্মীর ফাইলস' এর প্রথম পোস্টার। কাশ্মীরে পণ্ডিতদের নিয়ে গণহত্যা প্রসঙ্গে এক অজানা গল্প ছবিতে তুলে ধরবেন বলে জানিয়েছেন বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। এবিষয়ে তিনি একটি টুইটও প্রকাশ করেছেন।

 কাশ্মীরি পণ্ডিতদের ভূস্বর্গ ছাড়ার গল্প

কাশ্মীরি পণ্ডিতদের ভূস্বর্গ ছাড়ার গল্প

এই কাহিনি ১৯৮৯ সালের । যে সময়ে রাতারাতি একটি ঘটনার জেরে কাশ্মীর ছেড়ে চলে আসেন সেখানের হিন্দু পণ্ডিতরা। সরকারি মত বলছে ৬২ হাজার পরিবার এক রাতে র মাথায় গৃহহীন হয়েছিলেন। বিবেক অগ্নিহোত্রী সেই ঘটনাই নিজের ফিল্মে তুলে ধরতে চলেছেন বল খবর।

[স্বাধীনতা দিবসের প্রাক্কালে সারা দেশের কোথায় কী চলছে, দেখুন ছবিতে]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+