হুমকি পাচ্ছেন 'The Kashmir Files'-এর ডিরেক্টর! Y ক্যাটাগরির নিরাপত্তা পেলেন বিবেক অগ্নিহেত্রী
হুমকি পাচ্ছেন 'The Kashmir Files'-এর ডিরেক্টর! Y ক্যাটাগরির নিরাপত্তা পেলেন বিবেক অগ্নিহেত্রী
কাশ্মীরি পন্ডিতদের নিয়ে তৈরি 'The Kashmir Files'! ইতিমধ্যে তা সাড়া ফেলে দিয়েছে গোটা দেশে। গত কয়েকদিন আগেই 'The Kashmir Files' রিলিজ করলেও ইতিমধ্যে বক্স অফিসে কয়েকশ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। শুধু তাই নয়, বিতর্কও তৈরি করেছে। একটা বিশাল অংশের মানুষ সাম্প্রতিক পরিস্থিতির উপরেও সিনেমা তৈরি দাবি জানিয়েছেন। বিশেষ করে হাথরস, উন্নাও সহ একাধিক পরিস্থিতির উপর সিনেমা তৈরির দাবি উঠছে। আর এই নিয়েই এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে তর্ক-বিতর্ক।

সিআরপিএফের ঘেরাটোপে থাকবেন ডিরেক্টর।
'The Kashmir Files' নির্দেশিনার সঙ্গে যুক্ত বিবেক অগ্নিহেত্রী। আর এই তর্ক-বিতর্কের মধ্যে তাঁর নামও সামনে আসছে। এই অবস্থায় তাঁর প্রাণ সংশয় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এমনকি হামলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই অবস্থায় বিবেক অগ্নিহেত্রীকে Y ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্র। এবার সিআরপিএফের ঘেরাটোপে থাকবেন ডিরেক্টর।

কাশ্মীরি পন্ডিতদের অসহায় জীবন দেখানো হয়েছে
সিনেমায় ১৯৯০ সালের ঘটে যাওয়া কাশ্মীরি পন্ডিতদের উপর ঘটে যাওয়া নরসংহারের বিষয়টি তুলে ধরা হয়েছে। বিভিন্ন সিনেমা হলে 'The Kashmir Files'-কে সামনে রেখে উপচে পড়ছে ভিড়। একাধিক সিনেমা হল হাউফ ফুল। ইতিমধ্যে একাধিক রাজ্য এই সিনেমাকে করের আওতার বাইরে রেখেছে। সিনেমার মাধ্যমে জঙ্গি কার্যকলাপের বিষয়টি সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে। এমনকি দুমোখ মানুষের চরিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে সিনেমাতে।

হুমকি আসছিল বলে খবর
'The Kashmir Files' এখন রীতিমত চর্চার বিষয়। এই ছবি মুক্তির পর থেকে নড়ে চড়ে বসেছে ভারতীয় রাজনীতিও। ছবির প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গা থেকে বিবেক অগ্নিহেত্রী-কে হুমকি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ফোনেও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। গোয়েন্দারা মনে করছেন, ডিরেক্টরের শত্রুর সংখ্যা বেড়েছে। এই অবস্থায় তাই কোনও ঝুঁকি নিতে নারাজ। আর তাই তড়িঘড়ি ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হল ডিরেক্টরকে।

বক্স অফিসে হিট!
বলে রাখা প্রয়োজন মাত্র কয়েকদিনের মধ্যেই এই সিনেমা ১৯ কোটি টাকা রোজগার করে ফেলেছে। এই সিনেমার এখনও পর্যন্ত সিঙ্গল ডে'তে সবথেকে বেশি রোজগার হয়েছে। মঙ্গলবার 'The Kashmir Files' ১৮ কোটি টাকা কামাই করেছে। খুব শিঘ্রই এই সিনেমা ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে বলে মনে করছেন সিনেপ্রেমীরা। এই সাফল্যে খুশি অনুপম খের। সিনেমার এহেন জয়জয়কার দেখার পরেই টুইট করেছেন অভিনেত্রী।












Click it and Unblock the Notifications