'পিকু'-র পর আবার স্টিয়ারিং ধরলেন ইরফান! 'কারওয়াঁ'-র এই অসামান্য ট্রেলার ভিডিও মিস করবেন না

ফের স্ক্রিনে ইরফান খান। 'পিকু' ছবির পর ফের একবার গাড়ির স্টিয়ারিং হাতে উঠল অভিনেতার। আর ছবির চিত্রনাট্যও একটি সফরকে কেন্দ্র করে রচিত হয়েছে। এই অ্যাডভেঞ্চার-কমেডি ফিল্মের নাম 'কারওয়াঁ'।

ফের স্ক্রিনে ইরফান খান। 'পিকু' ছবির পর ফের একবার গাড়ির স্টিয়ারিং হাতে উঠল অভিনেতার। আর ছবির চিত্রনাট্যও একটি সফরকে কেন্দ্র করে রচিত হয়েছে। এই অ্যাডভেঞ্চার-কমেডি ফিল্মের নাম 'কারওয়াঁ'। দক্ষিণী নায়ক দুলকের সলমন অভিনীত এই ছবিতে রয়েছেন মারাঠি অভিনেত্রী মিথিলা পালেকর।

পিকু-র আবার স্টিয়ারিং ধরলেন ইরফান! কারওয়াঁ-র এই অসামান্য ট্রেলার ভিডিও মিস করবেন না

পিকু-র আবার স্টিয়ারিং ধরলেন ইরফান! কারওয়াঁ-র এই অসামান্য ট্রেলার ভিডিও মিস করবেন না

বেঙ্গালুরুর কর্পোরেট সক্টরের এক কর্মীর ভূমিকায় রয়েছেন দুলকের সলমন। যাঁর কাছে আচমকা ফোন আসে তাঁর বাবার মৃত্যু সংবাদের। এরপর বাবার মৃতদেহ সনাক্ত করতে গিয়ে এক চরম বিভ্রান্তি আর জটিলতায় পড়েন দুলকের। এরকম এক পরিস্থিতিতে তাঁকে বেঙ্গালুরু থেকে রওনা হতে হয় কোচির উদ্দেশে। সেই সফরে গাড়ির চালকের ভূমিকায় দেখা যায় ইরফানকে। 'পিকু' ছবির স্মৃতি উস্কে , ইরফানের চরিত্রটিকে উজ্জ্বলভাবে তুলে ধরেছে 'কারওয়াঁ' ছবির ট্রেলার।

আকর্ষ খুরানা পরিচালিত এই ছবি একটি সফরের গল্প বুনেছে। এক শহর থেকে আরেক শহরে যাওয়ার সময়ের নানা ঘটনা যেমন ধরা পড়েছে ছবিতে, তেমনই রয়েছে মজার মোড়কও। ইরফান এই ছবির সম্পদ নিঃসন্দেহে। তবে দক্ষিণী তারকা তথা অভিনেতা মামুট্টির ছেলে দুলকের সলমনও এই ছবির অন্যতম ইউএসপি । এর আগে 'বেঙ্গালোর ডেজ', মনিরত্নমের 'ওকে কানমানি' -র মতো ছবিতে দর্শকদের আকর্ষণের কেন্দ্রে আসেন দুলকের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+