বিরাট-অনুষ্কা করবা চৌথে একসঙ্গে 'উপবাস' করেন! শ্রাবন্তী কিভাবে পালন করলেন অনুষ্ঠান, দেখুন ছবি

বৃহস্পতিবারের রাতের আকাশে চাঁদ দেখে তবেই শেষ হয়েছে ২০১৯ করবা চৌথের ব্রত। নিয়ম অনুযায়ী, এই ব্রত স্বামীর দীর্ঘায়ু আর সুস্থাস্থ্যের জন্য় পালন করা হয়। আর গোটা দিন ধরে তাই উপবাস করে স্ত্রীরা। তবে , বিরাট-অনুষ্কা সেই ঘরানা থেকে একটু দূরে সরে এসে নতুনভাবে উদযাপন করেছেন এই অনুষ্ঠান।

বিরাট-নুষ্কির করবা চৌথ

বিরাট কোহলি একটি টুইটার পোস্টে তাঁর ও অনুষ্কার ছবি আপলোড করেন। করবা চৌথ পালনের পর সেই ছবিতে যে সুখী দাম্পত্যের ঝলক ঠিকরে বের হচ্ছিল , তা মেনে নিয়েছেন বহু নেটিজেন! তবে পোস্টের সবচেয়ে উল্লেখ্য দিক, বিরাটের ট্যাগলাইন। সেখানে , লেখা রয়েছে,' যাঁরা একসঙ্গে উপবাস করেন ও একসঙ্গে হাসি খুশি থাকেন..' ! আপাতত জল্পনা এই নিয়েই যে অনুষ্কার সঙ্গে কি বিরাটও করবা চৌথের গোটা দিন উপবাস রাখেন?

শ্রাবন্তী-রোশনের করবা চৌথ

করবা চৌথের অনুষ্ঠান পালন করেন বাঙালি অভিনেত্রী শ্রাবন্তীও। আপাতত তিনি পাঞ্জাবী ঘরের বধূ। তাই নিয়ম মেনে তিনিও পালন করেছেন এই অনুষ্ঠান।

নেতাদের করবা চৌথ

বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও তাঁর বাড়িতে করবা চৌথের ব্রত পালন করেন। সেই ছবিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+