এবার অ্যাকশন হিরোর ভূমিকায় দেখা যাবে কার্তিক আরিয়নকে
এবাক অ্যাকশন হিরোর ভূমিকায় দেখা যাবে কার্তিক আরিয়নকে
এবার অ্যাকশন হিরোর ভূমিকায় দেখা যাবে কার্তিক আরিয়নকে। তানহাজির ডিরেক্টর ওম রাউতের আপকামিং থ্রিডি অ্যাকশন ফিল্মের নায়ক হতে চলেছেন তিনি। একাধিক রোমান্টির কমেডি ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করে ফেলেছেন কার্তিক। অল্প কয়েক দিনের মধ্যেই বলিউডের হার্ট থ্রব নায়কদের তালিকায় জায়গায় করে নিয়েছেন কার্তিক আরিয়ন।

কার্তিক এই নতুন ধরনের চরিত্র করার সুযোগ পেয়ে খুশি হয়েছেন বলে জানিয়েছেন। অভিনেতা জানিয়েছেন, তিনি এবার একটু অন্য ধরনের চরিত্রে অভিনয় করতে চাইছিলেন। সেই সুযোগটা করে দিয়েছেন ওম রাউত এবং ভূষণ কুমার। ভূষণ কুমারের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন ওম রাউত।
ছবির নাম এখনও ঠিক না হলেও সেটা যে অ্যাকশন নির্ভর তাতে কোনও সন্দেহ নেই। থ্রিডি হওয়ায় অত্যন্ত উৎসাহী কার্তিক জানিয়েছেন তিনি শ্যুটিং শুরুর অপেক্ষায় রয়েছেন। ভারতে এবং বিদেশের একাধিক লোকেশনে ছবিটির শ্যুটিং হবে বলে জানিয়েছেন পরিচালক।












Click it and Unblock the Notifications