পরিণীতি চোপড়াকে কি নিয়ে নকল করলেন কার্তিক আরিয়ান? কি বললেন অভিনেতা দেখে নিন
পরিণীতি চোপড়াকে কি নিয়ে নকল করলেন কার্তিক আরিয়ান?
করোনা মহামারি পরিস্থিতি একটু শান্ত হতেই বলিউডেরে অভিনেতা–অভিনেত্রীরা কাজ থেকে একটু অবসর নিয়ে বেরিয়ে পড়েছেন ঘুরতে। ঘুরতে যেতে ভীষণ ভালোবাসেন পরিণীতি চোপড়া। সম্প্রতি পরিণীতি নেপাল ঘুরতে গিয়ে মাউন্ট এভারেস্টের সামনে প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করার দারুণ ছবি শেয়ার করেছেন। আর সেই ছবি পোস্টের একদিন পরেই কার্তিক আরিয়ান নিজের একই ছবি পোস্ট করেন এবং পরিণীতি চোপড়ার মতো একই ভঙ্গিমায়।

কার্তিক আরিয়ান নকল করেছেন পরিণীতিকে
পরিণীতি চোপড়া তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে মজা করে লিখেছেন কার্তিক আরিয়ান তাঁর ছবি তোলার ভঙ্গিমাও কপি করেছেন। পরিণীতি তাঁর ও কার্তিকের ছবি কোলাজ করে লিখেছেন, 'আমার কার্তিক আরিয়ান কি বলবে?' ইনস্টাগ্রাম স্টোরিতে পরিণীতির এই দাবির পরিপ্রেক্ষিতে কার্তিক উল্টে জানিয়েছেন যে পরিণীতি তাঁকে কপি করেছেন। কার্তিক লিখেছেন, 'গাটস। ডায়েটের প্রয়োজন, পর্বতকে এবার ঘোষণা করতে হবে আসল সত্যটা যে কে কাকে নকল করেছে।'
পরিণীতির মাউন্ট এভারেস্ট দর্শন
এ সপ্তাহের প্রথমদিকেই পরিণীতি মাউন্ট এভারেস্টের ছবি শেয়ার করেন। পরিণীতি সেই ছবি শেয়ার করে লেখেন, 'শুভ সকাল। তুমি আজ আমাকে নম্রতা শিখিয়েছ।' অভিনেত্রী নেপালে তাঁর পরবর্তী ছবির শুটিংয়ের জন্য এসেছিলেন। পরিণীতি চোপড়া আপাতত সূরজ বরজাতিয়ার সঙ্গে তাঁর পরবর্তী ছবির শ্যুটিং করছেন। শ্যুট লোকেশন থেকে পরিচালকের সঙ্গে বেশ কিছু ছবিও পোস্ট করেন তিনি। এই ছবির নাম 'উচাঁই ইন নেপাল'। পরিণীতি নেপালে শুটিং করতে অনুপম খের ও বোমান ইরানির সঙ্গে এসেছেন।
কার্তিক আরিয়ান গিয়েছেন পাহাড়ে ছুটি কাটাতে
কার্তিক পাহাড়ে ছোটখাটো ছুটি কাটাতে এসেছেন এবং শুক্রবার একটি ছবি পোস্ট করেন। পরিণীতির মতো তিনিও ব্যাকপ্যাক নেন এবং অভিনেত্রীর মতোই তিনিও ক্যামেরার দিকে পেছন করে ছবি তোলেন। কার্তিক তাঁর ছবিতে শুধু 'নিঃশ্বাস' লেখেন।

পরিণীতি ও কার্তিকের সিনেমা
পরিণীতি চোপড়া অভিনীত উঁচাই সিনেমায় নীনা গুপ্তা ও অমিতাভ বচ্চনকেও দেখা যাবে। পরিণীতির এই পরিচালকের সঙ্গে প্রথম ছবি। কিছুদিন আগেই সাইনা নেহওয়ালের বায়োপিকে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। এছাড়াও তাঁর এই বছরেই মুক্তি পেয়েছে দ্য গার্ল অন দ্য ট্রেন ও সন্দীপ অউর পিঙ্কি ফরার। অন্যদিকে, কার্তিকেরও বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। কার্তিককে দেখা যাবে ধমাকা ছবিতে, যেখানে তিনি একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করবেন। এই সিনেমা নেটফ্লিক্সে মুক্তি পাবে। এছাড়াও কার্তিককে দেখা যাবে ভুল ভুলাইয়া ২, এই সিনেমায় কার্তিকের বিপরীতে থাকবেন কিয়ারা আদবাণী।
ছবি সৌ:ইনস্টাগ্রাম
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications