কমেডি ছেড়ে প্রথমবার অ্যাকশনে নামছেন কার্তিক আরিয়ান, প্রকাশ্যে ‘শেহজাদা’র টিজার
'লুকাছুপি'র পর ফের সিলভার স্ক্রিনে একসঙ্গে দেখা যাবে কার্তিক আরিয়ান ও কৃতী শ্যাননকে। মঙ্গলবার জন্মদিনের দিনই তাঁর পরবর্তী ছবি 'শেহজাদা'র টিজার প্রকাশ্যে এল। প্রসঙ্গত, কার্তিক আরিয়ানকে এখন থামানো খুব মুশকিল। একের পর একে সিনেমা মুক্তি পাচ্ছে তাঁর। যেখানে তাঁর পারফর্ম্যান্স দারুণভাবে প্রশংসিত। বলিউডের অন্যতম প্রথম সারির নায়কদের মধ্যে কার্তিক অন্যতম।
জন্মদিনে শেহজাদা–এর টিজার
মঙ্গলবার কার্তিকের জন্মদিন উপলক্ষ্যে সামনে এল এই সিনেমার টিজার। যার অপেক্ষা বহুদিন ধরেই দর্শকেরা করছিলেন। সোশ্যাল মিডিয়ায় এই সিনেমার টিজার শেয়ার করে অভিনেতা লিখেছেন, 'যখন পরিবার সামনে আসে তখন আলোচনা করতে নেই...অ্যাকশন করতে হয়! আপনাদের শেহজাদার পক্ষ থেকে জন্মদিনের উপহার।' টিজার দেখেই দর্শকরা বুঝে গিয়েছেন যে কার্তির ফের তাঁর চেনা পরিচিত হট অবতার নিয়ে আসতে চলেছেন। এই প্রথমবার কার্তিককে অ্যাকশন করতে দেখা যাবে। কার্তিকের পাশাপাশি দেখা গিয়েছে কৃতী শ্যাননের ঝলকও। যেখানে অভিনেত্রীর বোল্ড লুকস মাত দিচ্ছে দর্শকদের।
অ্যাকশন করতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে
ছবির টিজার দেখে বোঝা গিয়েছে যে কার্তিকের অন্যান্য সিনেমার মতোই এই সিনেমাও কমেডিতে ভরপুর থাকবে। এর আগে কার্তিকের ভুল ভুলাইয়া ২ বক্স অফিসে দারুণভাবে হিট করেছিল। বছরের শুরুতে বক্সঅফিসের বউনি হয়েছিল এই সিনেমা দিয়ে। কার্তিকের প্রশংসায় ছিল গোটা বলিউড। বলা যায় এরপর থেকেই কার্তিকের কেরিয়ারের মোড় অন্যদিকে ঘুরে গিয়েছে। 'শেহজাদা' ছবিটি আদতে তেলেগু ছবি 'আলা বৈকুণ্ঠপুররামুলু' ছবির হিন্দি রিমেক। তেলেগু ছবিটতে মুখ্য ভূমিকায় আল্লু অর্জুনকে দেখা গিয়েছিল। ছবির টিজারে কার্তিক আরিয়ানকে দেখা গিয়েছে যে তিনি একটি প্রাসাদের গেট থেকে ঘোড়ায় চড়ে বেরিয়ে আসছেন। তারপরেই দক্ষিণী ছবির স্টাইলে মারকাটারি অ্যাকশন। কৃতি শ্যাননকে সমুদ্রের ধারে নাচতে দেখা যায়। শেহজাদা ওরফে বান্টু ওরফে কার্তিক আরিয়ানকে দেখে কৃতি চোখ মারলে অভিনেতা মুগ্ধ হয়ে যান!

দ্বিতীয়বার জুটি বাঁধছেন কার্তিক–কৃতী
আলা বৈকুণ্ঠপুররামুলু ছবি আল্লু অর্জুনের সঙ্গে পূজা হেগড়েকে অভিনয় করতে দেখা গিয়েছিল। আর তার হিন্দি রিমেকে কার্তিকের সঙ্গে থাকবেন কৃতি শ্যানন। এই নিয়ে দ্বিতীয়বার কৃতি এবং কার্তিক জুটি বাঁধলেন কোনও ছবির জন্য। মঙ্গলবার কার্তিকের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন আয়ুষ্মান খুরানা, দিশা পাটানি, অনন্যা পাণ্ডে সহ বলিউডের একাধিক তারকা। তবে ভেড়িয়া ছবির প্রচারে কলকাতায় আসার কারণে আসতে পারেননি কৃতী শ্যানন। 'শেহজাদা' মুক্তি পাবে আগামী বছর ১০ ফেব্রুয়ারি।

কার্তিকের পরবর্তী সিনেমা
এই ছবি ছাড়াও কার্তিক আরিয়ানের ফ্রিডি মুক্তির অপেক্ষায়। যা ২ ডিসেম্বর মুক্তি পাবে। এগুলি ছাড়াও অভিনেতার ঝুলিতে রয়েছে সত্যপ্রেম কি কথা, আশিকি ৩ এবং পরিচালক কবীর খানের একটি সিনেমা।












Click it and Unblock the Notifications