পদ্মাবতী বিতর্কে আরও বড় গোলমাল পাকানোর হুঁশিয়ারি কারনি সেনার
সেন্সর বোর্ড ও সিনেমার নির্মাতারা আলোচনা করে সমস্যা সমাধানের রাস্তা খুঁজে নিলেও পদ্মাবতী বিতর্কে ইতি টানতে চাইছে না কারনি সেনা।
সেন্সর বোর্ড ও সিনেমার নির্মাতারা আলোচনা করে সমস্যা সমাধানের রাস্তা খুঁজে নিলেও পদ্মাবতী বিতর্কে ইতি টানতে চাইছে না কারনি সেনা। সেন্সর বোর্ড ও পদ্মাবতী নির্মাতাদের সমঝোতাকেও কড়া সমালোচনা করে সরকার ও সেন্সর বোর্ডকে এর ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কারনি সেনা।

কোনওভাবেই সিনেমাটি মুক্তির পক্ষে নয় তাঁরা। পদ্মাবতী মুক্তি পেলে এর ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শুক্রবার কারনি সেনা স্পষ্ট জানিয়েছে, সিনেমাটি মুক্তি পাওয়া চলবে না। এমন হলে এর ফল ভোগ করতে হবে। যার অর্থ ফের গোলমাল পাকানোর চেষ্টা করবে কারনি সেনা সদস্যরা।
রাজপুত কারনি সেনার জাতীয় সভাপতি সুখদেব সিং বলেছেন, সিনেমাটি মুক্তি পেলে তার পরের ফলের জন্য সেন্সর বোর্ড ও বিজেপি সরকার সম্পূর্ণ দায়ী থাকবে।
গতবছরের ২৮ ডিসেম্বর সেন্সর বোর্ড দীর্ঘ আলোচনার পর বেশ কয়েকটি কাট ও নাম বদল করে পদ্মাবতী সিনেমাটি রিলিজ করার নির্দেশ দেয়। সিনেমাটিকে ইউ-এ শংসাপত্রও দেওয়া হয়েছে। তারপরই ফের একবার পদ্মাবতী বিতর্ক নিয়ে মুখ খুলে বিতর্ক তৈরির চেষ্টা শুরু করেছে কারনি সেনা।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications