Pushpa 2: সিনেমা জুড়ে ‘শেখাওয়াত’ শব্দের ব্যবহার করে অপমান, ‘পুষ্পা ২’ কে চরম হুঁশিয়ারি কর্ণি নেতার
ভালো পজিশন তৈরি করে ফেলেছে সুকুমার পরিচালিত ছবি 'পুষ্পা ২'। এমনকি আর্থিক লাভও বেশ উন্নত। এমন সময় 'পুষ্পা ২'-এর সাফল্যের ওপর হস্তক্ষেপ শুরু কর্ণি নেতার।
কর্ণি সেনার রাজপুত নেতা রাজ শেখাওয়াত রবিবার 'পুষ্পা ২'-এর নির্মাতাদের হুমকি দিয়েছিলেন, যে এই ছবিটি 'ক্ষত্রিয়' সম্প্রদায়কে অপমান করেছে। ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে রাজ শেখাওয়াত বলেন, 'পুষ্পা ২' ছবিতে 'শেখাওয়াতের' নেতিবাচক ভূমিকা রয়েছে। এটি আবার ক্ষত্রিয়দের অপমান।

কর্ণি সৈনিকরা প্রস্তুত থাকুন, শীঘ্রই ছবির প্রযোজকের ওপর চড়াও হতে হবে'। প্রসঙ্গত বলে রাখা ভালো, ফাহাদ ফাসিল ছবিতে খলনায়ক ভানওয়ার সিং শেখাওয়াতের ভূমিকায় অভিনয় করেছেন। তার চরিত্রের বিপরীতেই রয়েছেন পুষ্পা ২-এর আল্লু অর্জুন।
ছবিতে 'শেখাওয়াত' শব্দটি বারবার ব্যবহার করে সম্প্রদায়কে অপমান করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি পুষ্পা ২ নির্মাতাদের ছবিটি থেকে শব্দটি সরানোর দাবি জানিয়েছেন। তিনি একটি ভিডিওতে বলেছেন, "ছবিতে ক্ষত্রিয়দের চরমভাবে অপমান করা হয়েছে। 'শেখাওয়াত' সম্প্রদায়কে ভুল ভাবে উপস্থাপন করা হয়েছে।
মত প্রকাশের স্বাধীনতার নামে এই শিল্প ক্ষত্রিয়দের অপমান করেছে এবং তারা আবারও একই কাজ করেছে। চলচ্চিত্র নির্মাতাদের উচিত চলচ্চিত্র থেকে 'শেখাওয়াত' শব্দের ক্রমাগত ব্যবহার বাদ দেওয়া, অন্যথায়, কর্ণি সেনারা তাদের বাড়িতে ঢুকে তাদের মারধর করবে এবং প্রয়োজনে যে কোনও প্রান্তে যাবে"।
কর্ণি নেতার এই মন্তব্যের পর এই বিষয়ে প্রযোজকের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, পুষ্পা ২ বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে চলেছে।
স্যাকনিল্কের মতে, ছবিটি মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ২৯৪ কোটি টাকা রোজগার করেছে। এরপর ধীরে ধীরে ব্লকব্লাস্টার ছবির রেকর্ড ভেঙে এগিয়ে চলেছে পুষ্পা ২। শাহরুখ খানের 'জওয়ান'- এর প্রথম দিনের রেকর্ড ভেঙেছে।
১৫৬ কোটি টাকার 'RRR'-এর রেকর্ডও ভেঙেছে। এখন আপাতত চতুর্থ দিনে, পুষ্পা ২ বিশ্বব্যাপী বক্স অফিসে ৮০০ কোটি টাকা আয় করে নতুন রেকর্ড গড়েছে। তাই এই সবের মাঝে এই ধরনের বিতর্ককে অত গুরুত্ব দিচ্ছেন না নির্মাতা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications