রাহুলের সঙ্গে 'ডেট' -এ যেতে চান করিনা! ভিডিও ঘিরে উঠে আসছে কোন ঘটনা
লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই একাধিক ছকে এগিয়ে চলেছে বিজেপি থেকে কংগ্রেস শিবির। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের নির্বাচনী প্রচার ঘিরে রীতিমত তপ্ত।
লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই একাধিক ছকে এগিয়ে চলেছে বিজেপি থেকে কংগ্রেস শিবির। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের নির্বাচনী প্রচার ঘিরে রীতিমত তপ্ত। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় করিনা কাপুরের একটি সাক্ষাৎকারের ভিডিও ট্রেন্ড করতে শুরু করেছে। যেখানে করিনাকে বলতে শোনা যাচ্ছে, তিনি রাহুল গান্ধীর সঙ্গে ডেট-এ যেতে চান!

কংগ্রেস ও করিনা!
কয়েক মাস আগেই শোনা গিয়েছিল মধ্যপ্রদেশের কংগ্রেস কর্মীরা চেয়েছিলেন পতৌদির নবাব বংশের বেগম করিনাকে কংগ্রেসের টিকিটে দাঁড় করানো হোক লোকসভা নির্বাচনে। নবাব বংশের সঙ্গে কংগ্রেসের বহুদিনের সম্পর্ক। যদিও করিনা সেই উদ্যোগ নস্যাৎ করে দেন।

ভাইরাল ভিডিও
এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বহু বছর আগের একটি ভিডিও। ২০০০ সালে অভিষেক বচ্চনের সঙ্গে 'রিফিউজি' ছবির মাধ্যমে বলিউডে প্রবেশ করিনার। সেই সময় 'রদেভুঁজ উইথ সিমি গারওয়াল' অনুষ্ঠানে করিনার সাক্ষাৎকারের ভিডিওটি আচমকাই ভাইরাল হতে শুরু করে। আর সেখানেই রাহুল গান্ধী সম্পর্কে করিনা কাপুরের মন্তব্য ঘিরে উঠে আসে একাধিক তথ্য।
রাহুল সম্পর্কে করিনা
সাক্ষাৎকারে রাহুল গান্ধীকে নিয়ে বেশ কিছু মন্তব্য় করতে দেখা যায় করিনাকে। তিনি বলেন , 'আমি বিতর্কিত হওয়া থেকে ভয় পাই না।.. আমি তাঁকে জানতে চাই (রাহু গান্ধীকে)।.. ' করিনা জানান,সেই সময়ে রাহুলের ছবি বিভিন্ন পত্রপত্রিকায় দেখে তাঁর ইচ্ছে হয় রাহুলের সঙ্গে কথা বলতে। করিনার দাবি,'আমি একটা ফিল্ম পরিবারের সন্তান আর উনি রাজনৈতিক পরিবারের সন্তান হতে পারে আমরা কোনও ভালো কথাবার্তার দিকেই এগোবো।'












Click it and Unblock the Notifications