(ছবি) গর্ভবতী হওয়া নিয়ে এবার মুখ খুললেন করিনা কাপুর!
অবশেষে নিজের গর্ভবতী হওয়া নিয়ে মুখ খুললেন নবাব পত্নী করিনা কাপুর খান। তবে রহস্যভেদ না করে বরং আরও ধোঁয়াশা বাড়ালেন বেবো। বললেন, "ভগবান সদয় হবেন আশা করি, আমি তো মহিলা। তবে এই মূহুর্তে এই বিষয় বলার আমার কিছু নেই।"
শুধু তাই নয়, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বেবো বলেন, "সত্যি বলতে কী আপনারা করছেন তাতে তো আমিই বেশ উতলা হয়ে উঠেছি। আমি তো লন্ডনে গোপনে ৫ সন্তানের জন্ম দিয়েছি।" [(ছবি) সাড়ে তিন মাসের গর্ভবতী করিনা কাপুর খান?]

তবে তিনি গর্ভবতী হোন বা না হোন, করিনার পার্টির বহর কিন্তু এখনও শেষ হয়নি। বৃহস্পতিবার রাতে ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রা এবং নিজের মহিলা গ্যাংয়ের সঙ্গে পার্টি করতে দেখা গেল বেবোকে। [(ছবি) বলিউডের এই অভিনেত্রীরা 'বেবি বাম্প' নিয়েই প্রকাশ্যে এসেছেন!]
মণীশের পাশাপাশি পার্টিতে ছিলেন, করিনা কাপুর, তাঁর বোন করিশ্মা কাপুর, মালাইকা আড়োরা, সোফি চৌধুরি। [(ছবি) গর্ভাবস্থায় এই ৬ উপসর্গ অদ্ভুত মনে হলেও স্বাভাবিক!]












Click it and Unblock the Notifications