লেগো দিয়ে মূর্তি বানিয়ে তৈমুরের গণেশ পুজো, শেয়ার করলেন মা করিনা
কয়েকদিন আগেই নবাব পরিবারে এসেছে খুশির খবর। জানা গিয়েছে দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন করিনা কাপুর খান। আর সেই আনন্দের মাঝে গণেশ পুজোর উৎসবে মেতেছে গোটা পরিবার। সেই উৎসবকে চুটিয়ে উপভোগ করছে বাড়ির এই মুহূর্তে সবচেয়ে ছোট সদস্য তৈমুর আলি খানও। শুধু উপভোগ করাই নয় এই বছর সে রীতিমতো লেগো দিয়ে গণেশ মূর্তি বানিয়েছে। এবং উৎসব উদযাপন করছে।

করিনা কাপুর খান তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তৈমুরের একটি ছবি শেয়ার করেছেন। যেখানে নিজের তৈরি গণেশ মূর্তির সামনে বসে প্রণাম করছে তৈমুর।
View this post on InstagramA post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan) on
জন্মের পর থেকেই পাপারাৎজি ও সোশ্যাল মিডিয়ার অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে তৈমুর। তৈমুরের নানা মুহূর্তের ছবি বারবার সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তা নিয়ে আলোচনা চলেছে। এদিন গণেশ পূজো উপলক্ষে তৈমুরের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় দিয়ে তৈমুর ভক্তদের আরও উৎসাহিত করে দিলেন মা করিনা।
গণেশ চতুর্থীকে বিনায়ক চতুর্থীও বলে। শ্রী গনেশের জন্মের উৎসব এটি। প্রতিবছর ১০ দিন ধরে এই উৎসব পালন করা হয়। এবছর বিশেষ করে মহারাষ্ট্রে উৎসব পালিত হলেও আনন্দ যেন কিছুটা ফিকে হয়ে গিয়েছে করোনা ভাইরাসের কারণে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications