সইফকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য় প্রকাশ করিনার! নেপথ্যে তৈমুরের 'নাম নির্বাচন'
সইফ আলি খান ও করিনা কাপুর বলিউডের অন্যতম তারকা হতে পারেন. কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাঁদের অনেক পেছনে ফেলে দিয়েছে তাঁদের সন্তান তৈমুর।
সইফ আলি খান ও করিনা কাপুর বলিউডের অন্যতম তারকা হতে পারেন. কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাঁদের অনেক পেছনে ফেলে দিয়েছে তাঁদের সন্তান তৈমুর। তৈমুরের গুবলু গাবলু ছবিতে মাতোয়ারা ইনস্টাগ্রাম থেকে টুইটার। এবার সেই তৈমুরের নামে নির্বাচন প্রসঙ্গে মুখ খুলে , স্বামী সইফ আলি খান সম্পর্কে নয়া তথ্য জানালেন করিনা।

তৈমুরে জন্মের সময়েই তার নাম নিয়ে বেশ কিছু বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্ট আসে। অত্যাচারী শাসনেক নামে , তারকা পুত্রের নাম রাখা নিয়ে বেশ সরগরম হয় সোশ্যাল মিডিয়া। করিনা জানাচ্ছেন একটা সময়ে , ছেলের নাম পাল্টে ফয়েজ রাখতে চেয়েছিলেন সইফ আলি খান। তবে সেখানে বাধ সাধেন করিনা। ছেলের নাম তৈমুর হিসাবেই নির্ধারণ করেন তিনি। করিনা জানান, ছেলে তৈমুরকে তিনি লৌহপুরুষ হিসাবে দেখতে চান। আর সেজন্যই এই নাম দেওয়া। যে নামের অর্থ, একদিন যে ব্যক্তি লৌহপুরুষ হবে।
তৈমুরকে নিয়ে প্রতিদিন মিডিয়ার উচ্ছাস পছন্দ করছেন না করিনা। করিনা জানিয়েছেন, যেভাবে তৈমুরের প্রতিটি পদক্ষেপ মিডিয়ার লেন্সে আসছে তা তিনি কীভাবে আটকাবেন ভেবে পাচ্ছেন না। তবে, ১৪ মাসের তৈমুর যে বার বার ক্যামেরার মুখোমুখি হয়ে বেশ স্বচ্ছন্দ্য বোধ করছে এখন,তা বলাই যায়।












Click it and Unblock the Notifications