জন্মেই সোনার দোলনা থেকে লাখ টাকার খেলনা গাড়ি উপহার পেল নবাবপুত্র, করিনার দ্বিতীয় সন্তান খবরে

জন্মেই সোনার দোলনা থেকে লাখ টাকার খেলনা গাড়ি উপহার পেল নবাবপুত্র,করিনার দ্বিতীয় সন্তান খবরে

নবাব পরিবারে ২০২১ র শুরুতেই এসেছে সুখবর। ফের দ্বিতীয়বারের জন্য মা হন করিনা। তৈমুরের পর সইফ ও করিনার দাম্পত্যে আসে নতুন অতিথি। করিনার দ্বিতীয় সন্তান জন্ম নিতেই একের পর এক দামী উপহার আসতে থাকে বিভিন্ন মহল থেকে। করিনার পরিবারের পাশপাশি সইফের পরিবারও উপহারে ভরিয়ে দেয়। উপহার আসে সইফের প্রথমপক্ষের স্ত্রী অমৃতার মেয়ে সারার তরফেও। একনজরে দেখা যাক, করিনার দ্বিতীয় সন্তানের কাছে কোন কোন দামী উপহার এল?

কোন উপহার দিলেন দিদি করিশ্মা?

কোন উপহার দিলেন দিদি করিশ্মা?

করিনা ফের একবার মা হয়েছেন ২১ ফেব্রুয়াকি ২০২১ সালে। ঘর আলো করে আসে তৈমুরের ছোট ভাই। আর এই সুখবর শুনে বোন করিনাকে দিদি করিশ্মা ১.২ লাখ টাকার দামী লহেঙ্গা উপহার দেন।

উপহার এল সোনার দোলনা

উপহার এল সোনার দোলনা

তৈমুরের পর করিনার দ্বিতীয় সন্তানের জন্য আদরের অভাব নেই রণধীর কাপুরের। কাপুর পরিবারের এই সদস্য করিনার দ্বিতীয় সন্তানের জন্য পাঠালেন সোনা দোলনা। যার দাম ৩ লাখ টাকা।

 পিসি সোহার তাক লাগানো উপহার

পিসি সোহার তাক লাগানো উপহার

করিনার দ্বিতীয় সন্তানের জন্য পিসি সোহা আলি খানও দামী উপহার পাঠিয়েছেন। সোনার খেলনা গাড়ি এসেছে সোহার তরফে। আর তা এসেছে শুধুমাত্র তৈমুরের ছোট ভাইয়ের জন্য়। এই উপহারের দাম ২.৩ লাখ টাকা।

উপহার দিলেন করণ জোহার

উপহার দিলেন করণ জোহার

একটি ৯০ হাজার টাকার দামী রোলেক্স ঘড়ি সইফ আলি খানকে উপহার দিয়েছেন পরিচালক করণ জোহার। দ্বিতীয় সন্তান হওয়ার খুশিতে এই উপহার এসেছে করণের তরফে।

মামা রণবীর কী দিলেন?

মামা রণবীর কী দিলেন?

১.৫ লাখ টাকার একটি দামী পোশাক করিনাকে উপহার দিয়েছেন মামা রণবীর কাপুর। খুড়তুতো দিদির দ্বিতীয় সন্তান হওয়ার খবরে এই উপহার দেওয়া হয়েছে।

আলিয়াও পাঠালেন উপহার

আলিয়াও পাঠালেন উপহার

একটি সোনার ব্রেসলেট করিনার জন্য উপহার হিসাবে পাঠিয়েছেন আলিয়া ভাট। করিনাকে ৮৫ হাজার টাকা দামের এই সোনার ব্রেসলেট উপহার দিয়ে কার্যত তাক লাগিয়েছেন ভাট পরিবারের কন্যা।

পিসেমশাই কুণালের উপহার

পিসেমশাই কুণালের উপহার

সোহার স্বামী কুণাল খেমুও নবাব পরিবারে ফের খুশির হাওয়ার খবরে উচ্ছ্বসিত। করিনার দ্বিতীয় সন্তানের সম্পর্কে পিসেমশাই হচ্ছেন কুণাল খেমু। তিনি সইফকে একটি ২ লাখ টাকা দামের প্ল্যাটিনাম ব্রেসলেট উপহার হিসাবে দিয়েছেন। দ্বিতীয়বার বাবা হওয়ার শুভেচ্ছাবার্তায় এই উপহার তিনি দিয়েছেন।

অক্ষয়ের উপহার

অক্ষয়ের উপহার

৮০ হাজার টাকা দামের একটি হীরের আংটি উপহার দেন অক্ষয় কুমার। এই আংটি তিনি করিনাকে উপহার দেন।

 সইফের প্রথম পক্ষের মেয়ে সারা কী উপহার দিলেন?

সইফের প্রথম পক্ষের মেয়ে সারা কী উপহার দিলেন?

করিনা কাপুরের দ্বিতীয় সন্তানের জন্য একটি বাইসাইকেল উপহার দিয়েছেন সারা। প্রসঙ্গত,সারার সঙ্গে করিনার সম্পর্ক বেশ ভালো বলে জানা যায়।

কিয়ারার উপহার

কিয়ারার উপহার

করিনাকে দ্বিতীয়বার মাতৃত্বের জন্য শুভেচ্ছা বার্তার সঙ্গে ১.৮ লাখ টাকার একজোড়া জুতো উপহার দেন কিয়ারা আদবানী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+