তৈমুরের কোলে তার ছোট ভাই, মাতৃদিবসের দিন দ্বিতীয় সন্তানের মুখ প্রকাশ্যে আনলেন করিনা

মাতৃদিবসের দিন দ্বিতীয় সন্তানের মুখ প্রকাশ্যে আনলেন করিনা

দুই সন্তানের মা বলিউড অভিনেত্রী করিনা কাপুরের মাতৃদিবসের দিন সোশ্যাল মিডিয়ায় আবেগঘন হয়ে পড়লেন। রবিবার দুই সন্তানের ছবিও পোস্ট করেন তিনি। এ বছরের ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের মা হন করিনা। এরপর থেকেই তৈমুরের ছোট্ট ভাইয়ের ছবি দেখার জন্য অধীর আগ্রহে বসেছিলেন নেটিজেনরা। সেই অপেক্ষার অবসান হল রবিবা। এদিন করিনা তাঁর দুই পুত্রের মিষ্টি ছবি দেন, যেখানে তৈমুর আলি খান তাঁর ছোট ভাইকে ধরে বসে রয়েছেন।

তৈমুরের কোলে তার ছোট ভাই, মাতৃদিবসের দিন দ্বিতীয় সন্তানের মুখ প্রকাশ্যে আনলেন করিনা

তৈমুর ও তাঁর ছোট ছেলের সাদা কালো ছবি পোস্ট করে করিনা কাপুর হিন্দিতে মাতৃদিবসের পোস্ট লেখেন। তিনি লেখেন, '‌আশার উপরেই টিকে রয়েছে পৃথিবী। এই দু’জন আমাকে আশা দেয়… সুন্দর আগামীর জন্য। সুন্দর এবং সাহসী প্রত্যেক মাকে মাতৃদিবসের শুভেচ্ছা।’‌ প্রসঙ্গত, আন্তর্জাতিক নারী দিবসে করিনা কাপুর তাঁর দ্বিতীয় সন্তানের ঝলক দেখিয়েছিলেন নেট দুনিয়াকে।

গত ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় বার মা হয়েছিলেন করিনা। তবে তৈমুরের সময়কার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে শুরু থেকেই কনিষ্ঠ পুত্রকে ক্যামেরার ঝলকানির আড়ালে রেখেছেন। এখনও পর্যন্ত তার নামও প্রকাশ্যে আনেননি তাঁরা। গত বছরই সইফ আলি খান করিনার দ্বিতীয় বার মা হওয়া ঘোষণা করেন। এর পাশাপাশি করিনাকে দেখা যাবে আমির খানের বিপরীতে লাল সিং চাড্ডা সিনেমাতে। পরিচালক অদ্ভেত চন্দন। এই সিনেমাটি এ বছরের ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়াও করিনাকে দেখা যাবে পরিচালক করণ জোহরের তখতে। এই ছবিতে অভিনয় করেছেন রনবীর সিং, জাহ্নবী কাপুর, আলিয়া ভাট, ভিকি কৌশল, ভূমি পেডনেকার ও অনিল কাপুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+