প্রিয়ঙ্কা নাকি করিনা, কার স্মৃতিতে আজও মগ্ন শাহিদ! মুখ খুললেন অভিনেতা
হার্দিক পাণ্ড্য ও কে এ রাহুলকে ঘিরে 'কফি উইথ করণ' অনুষ্ঠান এখন যেকোনও আলোচনার কেন্দ্রে। পরিচালক করণ জোহরের সঞ্চালনার এই শো ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।
হার্দিক পাণ্ড্য ও কে এ রাহুলকে ঘিরে 'কফি উইথ করণ' অনুষ্ঠান এখন যেকোনও আলোচনার কেন্দ্রে। পরিচালক করণ জোহরের সঞ্চালনার এই শো ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। এবার এই শো-এর অতিথি হিসাবে আসেন বলিউড অভিনেতা শাহিদ কাপুর ও তাঁর ভাই ঈশান খট্টর। আর শো-তে শাহিদকে ঘিরে একাধিক বক্তব্য উঠে আসে। প্রসঙ্গ ওঠে শাহিদের প্রেম নিয়েও।

শাহিদের প্রেম
শাহিদ কাপুরের সঙ্গে প্রিয়ঙ্কা চোপড়ার সম্পর্ক ঘিরে একটা সময়ে রীতিমত শোরগোল পড়ে যায় বলিউডে। তবে তার থেকেও বেশি চমক ছিল শাহিদের সঙ্গে করিনার ব্রেক আপ নিয়ে। কেরিয়ারের শুপরুর দিকে করিনার প্রেমে পড়লেও , শাহিদের কেরিয়ার যখন খ্যাতির মধ্য গগনে তখন হঠৎই শাহিদকে ছেড়ে চলে যান করিনা। সেই সময় শাহিদ ব্যাপক অবসাদে ভুগেছিলেন বলেও খবর আসে।

কফি উইথ করণ-এ শাহিদ
করণ জোহরের 'কফি উইথ করণ' অনুষ্ঠানে এসে পুরনো প্রেম সম্পর্কে মুখ খোলেন। শাহিদ জানান, করিনার সঙ্গে তাঁর সম্পর্ক অনেক বেশি দিন টিকে ছিল। সেদিক দিয়ে প্রিয়ঙ্কার সঙ্গে তাঁর সম্পর্ক অল্প সময়ের জন্য ছিল। শাহিদ বলেন, 'আমার মনে হয় আমি যেমন মানুষ তার নেপথ্যে রয়েছে বহু ধরনের অভিজ্ঞতা। ..'

কার স্মৃতি বেশি ভাবায়?
শাহিদ জানিয়েছেন কোনো পুরনো স্মৃতিই তিনি মন থেকে মুছে দিতে চাননা। পুরনো ঘটনা তাঁকে অনেক কিছু শিখিয়েছে। উল্লেখ্য, করিনার সঙ্গে শাহিদের সমীকরণ পেশগত হলেও, প্রিয়ঙ্কার বিয়েতে সপরিবারে হাজির হন শাহিদ।

কে বেশি গুণী?
শাহিদকে এদিন প্রশ্ন করা হয়, প্রিয়ঙ্কা নাকি করিনা, কে বেশি গুণী? এই প্রশ্নের উত্তরে শাহিদ এদিন জানান, 'করিনা অনেক বেশি গুণী। তবে প্রিয়ঙ্কা খুব পরিশ্রমী ও কাজের প্রতি দায়বদ্ধ।'












Click it and Unblock the Notifications