কাপুর পরিবারের 'বউমা' আলিয়া হলে করিনার কি আপত্তি রয়েছে! মুখ খুললেন নবাব বেগম
গত এক-দুই বছর ধরে আলিয়া ভাটের সঙ্গে রণবীর কাপুরের সম্পর্ক নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে বলিউডে। ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ছেদের পর রণবীরের সঙ্গে আলিয়ার ঘনিষ্ঠতা বাড়ে ফিল্ম 'ব্রহ্মাস্ত্র'র সেট-এ।
গত এক-দুই বছর ধরে আলিয়া ভাটের সঙ্গে রণবীর কাপুরের সম্পর্ক নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে বলিউডে। ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ছেদের পর রণবীরের সঙ্গে আলিয়ার ঘনিষ্ঠতা বাড়ে ফিল্ম 'ব্রহ্মাস্ত্র'র সেট-এ। তার আগে , কাপুরদের পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ছিটকে যান ক্যাটরিনা। যার পরই সেখানে আলিয়ার এন্ট্রি হয় বলে জানা গিয়েছে সূত্রের মারফৎ।

এবার যখন আলিয়া -রণবীরের সম্পর্ক নিয়ে বিয়ের প্রসঙ্গ উঠছে, তখন জানা যাচ্ছে যে, রণবীরের সঙ্গে আর কয়েকদিনের মধ্যেই বিয়ের কথা পাকা হতে চলেছে আলিয়ার। এবার 'ভাই' রণবীরের সঙ্গে আলিয়ার বিয়ের প্রসঙ্গ নিয়ে 'দিদি' করিনাকে প্রশ্ন করা হলে, নবাব বেগম জানান, এই বিয়েতে তিনি খুশি ! করিনা বলেন, আলিয়া যদি কাপুর পরিবারের বউ হয়ে আসেন, তাহলে তিনি খুশি হবেন।
আলিয়া কাপুর পরিবারের স্ত্রী হলে তা নিয়ে করিনার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে , করিনা জনিয়ে দেন, ' আমি এই দুনিয়ায় সবচেয়ে খুশি মেয়ে হব তাহলে'। আর করিনার প্রতিক্রিয়া পেতেই পাশে দাঁড়ানো আলিয়া লজ্জায় পড়ে যান। আর বলেন,' আমি এটা নিয়ে বিশেষ কিছু ভাবিনি'। তবে , কাপুর-ভাট পরিবারের সম্পর্ক ঘিরে রণবীর -আলিয়া জুটি কোনপথে যায় সেদিকে নজর বলিউডের।












Click it and Unblock the Notifications