নবাব পরিবারের কোন তথ্য এল প্রকাশ্যে !সইফের প্রাক্তন স্ত্রী অমৃতাকে নিয়ে মুখ খুললেন করিনা

নবাব পরিবারে দুই বেগমকে নিয়ে বলিউডে কৌতূহল বহুদিনের । অমৃতার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর করিনাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন নবাব পুত্র সইফ আলি খান।

নবাব পরিবারে দুই বেগমকে নিয়ে বলিউডে কৌতূহল বহুদিনের । অমৃতার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর করিনাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন নবাব পুত্র সইফ আলি খান। ১১ বছরের ছোট করিনার সঙ্গে সইফের বিয়ে নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল একটা সময়ে।

সইফের প্রাক্তন স্ত্রী অমৃতাকে নিয়ে মুখ খুললেন করিনা! নবাব পরিবারের কোন তথ্য এল প্রকাশ্যে


শাহিদকে ছেড়ে দিয়ে সইফের সঙ্গে করিনার বিয়ে যেমন চর্চায় আসে, তেমনই অমৃতার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সইফের দ্বিতীয় বিয়েও বহু আলোচিত বিষয় হয়ে দাঁড়ায়। অমৃতার সঙ্গে সইফের সম্পর্ক নিয়ে জনপ্রিয় চ্যাট শো 'কফি উইথ করণ'এ প্রশ্ন করা হয় করিনাকে । জবাবে করিনা জানান, সইফ জানিয়েছিলে, 'আমার দুই সন্তান আমার পরিবার। ওরা আমার সঙ্গেই থাকবে। ওরা খুবই গুরুত্বপূর্ণ আমার জীবনে।' এটা শুনে করিনা সেই সময় সইফকে বলেন,'আমি তোমাকে ভালোবাসি, আর তোমার সঙ্গে যাঁরা থাকবেন তাঁদেরও নিজের করে নেব। আমি তখন সইফের সঙ্গে পাগলের মতো প্রেম করছি। এখনও তাই, আর ভবিষ্য়তেও তাইই থাকবে।'

এরপরই অমৃতার প্রসঙ্গ ওঠে। করিনা জানান, অমৃতার জন্য তাঁর মনে খুবই শ্রদ্ধা রয়েছে। তবে তাঁরা কোনওদিনই সামনাসামনি হননি। অমৃতার সঙ্গে সইফের বিবাহ বিচ্ছেদের পর করিনার সঙ্গে সইফের ঘনিষ্ঠতা শুরু হয় বলে জানান রণধীর কন্যা করিনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+