'শিকড়ের সঙ্গে জুড়ে থেকো', প্রিয়ঙ্কাকে আর কী বললেন করিনা! দেখুন ভাইরাল ভিডিও

২০১৬ সালে বলিউডে 'জয় গঙ্গাজল' ছবিতে শেষবার দেখা গিয়েছে প্রিয়ঙ্কা চোপড়াকে। এরপর সলমন খান অভিনীত 'ভারত' ছবিতে প্রিয়ঙ্কার অভিনয়ের কথা থাকলেও তা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি।

২০১৬ সালে বলিউডে 'জয় গঙ্গাজল' ছবিতে শেষবার দেখা গিয়েছে প্রিয়ঙ্কা চোপড়াকে। এরপর সলমন খান অভিনীত 'ভারত' ছবিতে প্রিয়ঙ্কার অভিনয়ের কথা থাকলেও তা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। মিসেস জোনাস আপাতত হলিউড পাড়াতেই মন দিয়েছেন! তবে প্রিয়ঙ্কাকে এই বিষয়ে এক পরামর্শ দিয়েছেন ইন্ডাস্ট্রির অন্যতম গ্ল্যামার কুইন করিনা কাপুর।

শিকড়ের সঙ্গে জুড়ে থেকো, প্রিয়ঙ্কাকে আর কী বললেন করিনা! দেখুন ভাইরাল ভিডিও

'কফি উইথ করণ' অনুষ্ঠানে কিছুদিন আগেই এসেছিলেন বলিউডের দুই তারকা অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া ও করিনা কাপুর। তাঁরা দুই সমসাময়িক অভিনেত্রী একসঙ্গে এই চ্যাট শো তে এসে একাধিক বিষয় নিয়ে মুখ খুলেছেন। কখনও নিজের প্রেমের প্রস্তাব , কখনও বা ফিল্ম। একাধিক বিষয় নিয়ে মুখে খুলেছেন দুই তারকা অভিনেত্রী। এই চ্যাট শোতে মজার ছলে প্রিয়ঙ্কাকে করিনা বলেন, 'তাহলে এখন শুধু হলিউড অভিনেতাদেরই তুমি চেনো? তুমি আমাদের থেকে শুনতে চাইছো .. নিজেক শেকড় ভুলে যেওনা ..হ্যাঁ!' এভাবেই প্রিয়ঙ্কাকে মজার ছলে কটাক্ষ করেন করিনা।

আপাতত করিনা ব্যস্ত রয়েছে রাজ মেহতার পরিচালনায় 'গুড নিউজ' ছবিটির অভিনয় নিয়ে। ছবিতে করিনার সঙ্গে থাকছেন অক্ষ্য় কুমার। অন্যদিকে, নিউ ইয়র্কে সোনালী বসুর পরিচালিত ছবি 'দ্য স্কাই ইজ পিঙ্ক' ছবির শ্যুটিং নিয়ে মত্ত প্রিয়ঙ্কা। প্রিয়ঙ্কা এই ছবিতে জুটি বেঁধেছেন ফারহান আখতারের সঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+