নবাব বংশে আরেক ক্রিকেটার চান করিনা! কাকে নিয়ে এমন স্বপ্ন দেখছেন তিনি

তৈমুর আলি খান এই মুহুর্তে সোশ্যাল মিডিয়ার অন্য়তম স্টার। তাঁর বাবা সইফ ও মা করিনা কাপুর বলিউডে দাপিয়ে অভিনয় করলেও, সোশ্যাল মিডিয়া কিন্তু তৈমুরকে নিয়ে বেশ উৎসাহিত।

তৈমুর আলি খান এই মুহুর্তে সোশ্যাল মিডিয়ার অন্য়তম স্টার। তাঁর বাবা সইফ ও মা করিনা কাপুর বলিউডে দাপিয়ে অভিনয় করলেও, সোশ্যাল মিডিয়া কিন্তু তৈমুরকে নিয়ে বেশ উৎসাহিত। তার একটিও আপডেট কার্যত মিস হয় না সোশ্যাল মিডিয়ায়। এবার তৈমুরের সাম্প্রতিকতম খবর হল, তার কেরিয়ার নিয়ে স্বপ্ন দেখছেন মা করিনা।

নবাব বংশে আরেক ক্রিকেটার চান করিনা! কাকে নিয়ে এমন স্বপ্ন দেখছেন তিনি

করিনা কাপুর চান , তৈমুর বড় হয়ে তার দাদুর মতো ক্রিকেটার হোক। সাম্প্রতিককালে করিনাকে জিজ্ঞাসা করা হয় , যে তৈমুরকে তিনি কী হিসাবে দেখেত চাইছেন আগামী দিনে। এ প্রশ্নের জবাবে করিনা জানান তিনি তৈমুরকে ক্রিকেটার হিসাবে দেখতে চান। কিন্তু অনেকেই ভেবেছিলেন যেভাবে ফ্ল্যাশবাল্বের ঝলকানি তৈমুরকে ধাওয়া করে তাতে হয়তো সে ফিল্মস্টার হতে চলেছে। কিন্তু সেই আশায় জল ঢেলেছেন তৈমুরের মা।

এর আগে, ছেলে তৈমুরকে নিয়ে কথা বলতে গিয়ে করিনা জানিয়েছিলেন, তিনি ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েন তৈমুরকে নিয়ে। কারণ যেভাবে ছেলের ওপর মিডিয়ার নজর রয়েছে, তাতে স্বভাবতই বেশ চিন্তায় রয়েছেন করিনা -সইফ। তৈমুরকে নিয়ে করিনা বলেছিলেন, ওর চোখ দুটো সরল। আমার ওকে নিয়ে চিন্তা হয়। করিনা জানান, তাঁরা ঠিক করেছেন ওকে ইংল্যান্ডের এক বোর্ডিং স্কুলে পাঠাব। নবাব পরিবারের সকলেই সেখানে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+