করিনা–সইফের দ্বিতীয় সন্তান কবে জন্মাচ্ছে, দিনক্ষণ জানালেন দাদু রনধীর কাপুর

করিনা–সইফের দ্বিতীয় সন্তান কবে জন্মাচ্ছে

দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী করিনা কাপুর। কিন্তু কবে সেই মাহেন্দ্রক্ষণটি এসে উপস্থিত হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছুই এখনও জানানো হয়নি কাপুর বা সইফ আলি খানের পরিবারের পক্ষ থেকে। এরই মধ্যে সম্প্রতি মারা গিয়েছেন করিনা কাপুরের কাকা রাজীব কাপুর। তবে এবার প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। করিনা কাপুরের বাবা রনধীর কাপুর কবে দ্বিতীয়বার দাদু হচ্ছেন সেই খবর নিশ্চিত করে জানিয়েছেন।

করিনা–সইফের দ্বিতীয় সন্তান কবে জন্মাচ্ছে, দিনক্ষণ জানালেন দাদু রনধীর কাপুর

এক বিবৃতিতে রনধীর জানান যে করিনা সম্ভবত ১৫ ফেব্রুয়ারি প্রসব করতে পারেন। এর আগে সইফ আলি খান জানিয়েছিলেন যে ফেব্রুয়ারির প্রথম দিকে করিনা কাপুর প্রসব করবেন। কিন্তু করিনার বাবার গলায় শোনা গেল তাঁর মেয়ে ১৫ ফেব্রুয়ারি প্রসব করতে পারেন। মঙ্গলবারই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতা, পরিচালক, প্রযোজক রাজীব কাপুরের। রাজীব কাপুরকে শেষ বিদায় জানাতে পুরো কাপুর পরিবার চেম্বুরের বাংলোতে উপস্থিত হয়েছিলেন। রনধীর কাপুর রনবীর কাপুরের সঙ্গে শেষকৃত্য সম্পন্ন করেন। বাড়িতে নতুন সদস্যকে আমন্ত্রণ জানাতে সমস্তরকমভাবে প্রস্তুত কাপুর ও পতৌদি নবাব পরিবার। সূত্রের খবর, নতুন অতিথির জন্য বিছানাপত্রও কেনা হয়ে গিয়েছে।

এদিকে অন্তঃসত্ত্বা থাকাকালীনও কাজকর্ম বন্ধ রাখেননি করিনা। অল্প বিস্তর হলেও সিনেমাস বিজ্ঞাপনের শুটিং, ফটোশ্যুট সবই করেছেন তিনি। নিয়মিত যোগা, শরীরচর্চা করে বহু কর্মরতা মায়ের কাছে অন্যতম উদাহরণ হয়ে উঠেছেন। করিনার কথায়, ''‌আমি বুঝতে পারি না একজন অন্তঃসত্ত্বা মহিলা কেন কাজকর্ম করতে পারবেন না? এর মধ্যে গোলমালটা কোথায় বুঝতে পারি না। আমি অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ করেছি। এমনকি মা হয়ে যাওয়ার পর সেই কাজ চালিয়ে যাব। আমার তো মনে হয় এই অবস্থায় সুস্থ থাকতে, ফিট থাকতে কাজ করাটা জরুরী। তাছাড়া এতে শিশুর স্বাস্থ্যও ভালো থাকে।’‌

গত বছরের অগাস্টে সইফ ও করিনা যৌথভাবে তাঁদের দ্বিতীয় সন্তানের কথা ঘোষণা করেছিলেন। তাঁরা ইতিমধ্যেই ৪ বছরের তৈমুরের গর্বিত মা–বাবা। সম্প্রতি করিনা ও সইফ তাঁদের নতুন বাড়িতে প্রবেশ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+