শাহিদ-মীরার পর করিনা-সইফও দ্বিতীয় সন্তানের অপেক্ষায়! মুখ খুললেন বেবো
এক সপ্তাহ পেরিয়েছে শাহিদ ও মীরার দ্বিতীয় সন্তান জইনের জন্ম হয়েছে। এরই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে সইফের প্রাক্তন বান্ধবী করিনা ও তাঁর স্বামীও কি ভাবছেন দ্বিতীয় সন্তানের কথা!
এক সপ্তাহ পেরিয়েছে শাহিদ ও মীরার দ্বিতীয় সন্তান জইনের জন্ম হয়েছে। এরই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে সইফের প্রাক্তন বান্ধবী করিনা ও তাঁর স্বামীও কি ভাবছেন দ্বিতীয় সন্তানের কথা! এই সম্পর্কে যাবতীয় প্রশ্নের উত্তর দিলেন নবাব ঘরনী করিনা কাপুর খান।

সাম্প্রতিক এক টিভি শো-তে করিনাকে দ্বিতীয় সন্তানের বিষয়ে জিজ্ঞাসা করা হয়। তখনই 'বীরে দি ওয়েডিং' স্টার করিনা কাপুর জানান ২ বছর বাদে তিনি দ্বিতীয় সন্তানের বিষয়ে ভাববেন। এই অনুষ্ঠানে করিনার সঙ্গে ছিলেন তাঁর বেস্ট ফ্রেন্ড অমৃতা আরোরা। তিনি এই প্রশ্ন শুনে মজা করে বলেন, 'যদি এরকম কিছু ভাব আমায় জানিও কারণ আমি হয়তো দেশে থাকব না!'
উল্লেখ্য, আপাতত ছেলে তৈমুর ও স্বামী সইফের সঙ্গে বেশ খোশ মেজাজেই সময় কাটাচ্ছেন করিনা। কিছুদিন আগে, সইফের বোন সোহা ও তাঁর পরিবারের সঙ্গে বিদেশে বেড়াতে গিয়েছিলেন করিনা। সেই সফরে করিনার সঙ্গে ছিলেন সইফ ও ছেলে তৈমুরও।












Click it and Unblock the Notifications