(ছবি) ভারতীয় ফিউশন সাজে নবাবপত্নী করিনা কাপুর!
জ্বলজ্বলে গভীর নেশাতুর চোখ, নিখুঁত ত্বক, ঠিক যেন ছাঁচে ফেলে গড়া এক রক্তমাংসের মানুষ। পতৌদির পুত্রবধূ ও নবাবপত্নী করিনা কাপুরের বর্ণনায় এই কথাগুলো বললে হয়তো ভুল হবে না। বলিউডের জনপ্রিয় সিনেমা পরিবার বলে খ্যাত কাপুর বাড়ির অন্যতম সদস্য করিনা বর্তমানে পতৌদির নবাবপত্নী। সঙ্গে ফিল্মি কেরিয়ারের আসামান্য সাফল্য।
মিডিয়া মহলে এমনকী বলিউডের একাংশও করিনাকে নাকউঁচু, দাম্ভিক বলে মনে করেন। তবে করিনার সৌন্দর্য বা তাঁর গুন নিয়ে কারোর কিছুই বলার নেই। এই ছবিগুলি তাঁর জলজ্যান্ত উদাহরণ। ভারতীয় ফিউশন সাজে করিনার এই ছবিগুলি দেখলে ওনার ভক্তরা তো বটেই সইফ নিজেও নতুন করে আবার বেবোর প্রেমে পড়ে যেতে পারেন।

বলিউডের সুন্দরী অভিনেত্রীদের তালিকায় উপরের দিকেই রয়েছেন করিনা। সেই কারণেই হয়তো মেক আপ ছাড়াও ক্যামেরার সামনে ততটাই স্বচ্ছন্দ করিনা। প্রথম ছবি রিফিউজি থেকে শুরু করে এখনকার করিনার চেহারায় আমুল পরিবর্তন এসেছে। মিষ্টি শিশুসুলভ মুখের মেয়েটি থেকে এখন বলিউডের সবচেয়ে স্টাইলিশ অভিনেত্রীদের মধ্যে অন্যতম করিনা।
অনেকেই হয়তো জানেন না, অভিষেক বচ্চন নয়, ২০০০ সালে হৃতিক রোশনের সঙ্গে প্রথম ছবি করার কথা ছিল করিনার। তাও আবার ব্লক বাস্টার ছবি কহো না প্যায়ার হ্যায়-তে। কিন্তু তিনি নিজে জেপি দত্তর রিফিউডি ছবিই বেছে নেন। প্রথম ছবিতে সেভাবে সাফল্য পাননি করি। বক্স অফিসে সেভাবে ব্যবসা করতে পারেনি এই ছবি। তবে তার প্রভাব কিন্তু তাঁর কেরিয়ারে পড়েনি। সমস্ত বাধা পেরিয়ে তড়তড়িয়ে এগিয়ে গিয়েছেন করিনা।
করিনা নিজের মুখেই স্বীকার করেছিলেন, একাধিক ফ্লপ ছবি দেওয়ার পরও বলিউডের সবচেয়ে সফল অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি।



































Click it and Unblock the Notifications