ছেলে তৈমুরের নতুন নাম রাখলেন করিনা!

শোনা যাচ্ছে মা করিনা নাকি ছেলে তৈমুরের নতুন নাম রেখেছেন। লিটল জন। ভালবেসে এই নামেই তৈমুরকে ডাকেন তিনি।

করিনা কাপুর এবং সঈফ আলি খান তাদের সদ্যোজাতর নাম রেখেছিলেন তৈমুর আলি খান। কিন্তু তাই নিয়ে স্যোসাল মিডিয়ায় একেবারে হইহই পড়ে গিয়েছিল। কেন তুর্কি শাসকের নামে রাখা হল সদ্যোজাতর নাম তা যেন জাতীয় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এখন শোনা যাচ্ছে মা করিনা নাকি ছেলের নতুন নাম রেখেছেন।[করিনা কাপুরের পুত্র সন্তানের নাম কি রাখা হল জানেন?]

নামের কারণে ছেলের জনপ্রিয়তা না পাওয়ার আশঙ্কায় তৈমুরের নাম বদলের চিন্তাও এসেছিল বাবা সঈফ আলি খানের মনে। কিন্তু তখন নাকি তাতে সম্মতি ছিল না করিনার। তবে এখন কি হল?[কেন তাইমুর-এর নাম পাল্টাতে চাইছেন সঈফ?]

ছেলে তৈমুরের নতুন নাম রাখলেন করিনা!

সূত্রের খবর, তৈমুরের নাম এখনও পরিবর্তন করা হয়নি, তবে বাড়িতে ছেলেকে ভালবেসে লিটল জন বলে ডাকেন মা করিনা।

ছেলের নাম তৈমুর রাখায় সোস্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল সঈফ ও করিনাকে। এরপর তৈমুরের নাম পাল্টানোর কথাও ভেবেছিলেন সঈফ। তাঁর যুক্তি ছিল তিনি চান না তাঁর ছেলে অখ্যাত হয়ে থাক। সেই কারণেই নাম বদলে ইচ্ছুক তিনি। তবে তা এখনই যে হচ্ছে না, তাও স্পষ্ট জানিয়েছিলেন। যদি ভবিষ্যতে স্কুলের ভর্তি করার ক্ষেত্রে বা অন্য কোনও সঙ্গত কারণে নাম বদলের প্রয়োজন হয় তবে তখন তা ভেবে দেখা হবে বলে জানিয়েছেন সইফ।[তাইমুর ওয়েডস মিশা : করিনার ছেলের সঙ্গে শাহিদের মেয়ের প্রেমের খবর ভাইরাল সোস্যাল মিডিয়ায়]

কিন্তু এখন নতুন করে হতৈমুরের নতুন নাম নিয়ে হইচই পড়ে গিয়েছে, কারণ করিনা ছেলেকে তৈমুর নয়, অন্য নামে ডাকছেন। কিন্তু তাতে কি? তারকাপুত্র বলে কী তার ডাকনাম থাকতে নেই?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+