দ্বিতীয়বার পুত্রসন্তানের মা হলেন করিনা কাপুর, তৈমুর পেল বেবি ভাই
দ্বিতীয়বার পুত্রসন্তানের মা হলেন করিনা কাপুর
অবশেষে তৈমুরের সঙ্গে খেলা করতে চলে এসেছে তার ভাই। সইফ আলি খান ও করিনা কাপুর দ্বিতীয় পুত্র সন্তানের অভিভাবক হলেন। ২১ ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ করিনা জন্ম দেন তাঁর দ্বিতীয় পুত্রের।

বেবো শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন। ২০২০ সালের অগাস্ট মাসে করিনা ও সইফ যৌথ বিবৃতিতে তাঁদের দ্বিতীয় সন্তান আসার কথা ঘোষণা করেছিলেন। ২০১৬ সালে এই সেলেব দম্পতি প্রথমবারের জন্য অভিভাবক হন, তাঁদের জীবনে আসে তৈমুর আলি খান। দ্বিতীয় সন্তানকে স্বাগত জানানোর আগে সইফ ও করিনা তাঁদের নতুন বাড়িতে আসেন। যেখানে লাইব্রেরি, সুন্দর ছাদ, সুইমিং পুল, সদ্যোজাতর জন্য নার্সারি এবং তৈমুরের জন্য আলাদা করে জায়গা তৈরি করা হয়েছে। করিনা কাপুর রবিবারই দ্বিতীয়বার পুত্রসন্তানের মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যেখানে তাঁর অগুণিত ভক্ত তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
দ্বিতীয়বার মা হওয়ার সময় করিনা কাপুর পেশাগত দিক দিয়ে যথেষ্ট সক্রিয় ছিলেন। অভিনেত্রী আমির খানের সঙ্গে 'লাল সিং চাড্ডা’ ছবিতে নিজের অংশের শুটিংয়ের জন্য মুম্বই থেকে দিল্লিতে সফর করেন। এছাড়াও করিনাকে বিভিন্ন বাণিজ্যিক বিজ্ঞাপনেও দেখা গিয়েছে। অন্তঃসত্ত্বা অবস্থাতেই করিনা নিয়মিত যোগাসন করে গিয়েছেন। যে ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। দুই সন্তামের মা করিনাকে দেখা যাবে করণ জোহরের ছবি 'তখত’–এ। তবে এটা ছাড়া আর কোনও সিনেমা আদৌও করছেন কিনা সে বিষয়ে জানা যায়নি।












Click it and Unblock the Notifications