পার্টির মেজাজ মাতাতে এসে গেল 'তারিফাঁ'! 'বীরে দি ওয়েডিং'-এর নতুন গানের ভিডিও দেখে নিন
পার্টি মাতাতে এসে গেল নতুন গান 'তারিফাঁ'। 'বীরে দি ওয়োডিং' ছবির এই গান এখন বলিউডের সাম্প্রতিকতম চার্টব্লাস্টারে জায়গা করে নিতে চলেছে। সোনম , করিনা, স্বরা এই গানে এক্কেবারে নতুন রূপে ধরা দিয়েছেন।
পার্টি মাতাতে এসে গেল নতুন গান 'তারিফাঁ'। 'বীরে দি ওয়োডিং' ছবির এই গান এখন বলিউডের সাম্প্রতিকতম চার্টব্লাস্টারে জায়গা করে নিতে চলেছে। সোনম , করিনা, স্বরা এই গানে এক্কেবারে নতুন রূপে ধরা দিয়েছেন। বাদশার গাওয়া 'তারিফাঁ'-র তারিফ করতে পিছপা হচ্ছে না ইন্টারনেট মাধ্যম।

এক্কেবারে পাঞ্জাবী চেনা পপ-গানগুলির ঘরানাতে গাওয়া হয়েছে 'বীর দি ওয়েডিং' ছবির গানটি। গানে দেখা যাচ্ছে চেনা ভঙ্গিতে এক পুরুষ মহিলাদের রূপের প্রশংসা করে যাচ্ছে। তবে গানের মাধ্যমে দেওয়া হয়েছে একটি সুক্ষ্ম বার্তা। যেখানে একজন মহিলার প্রসংশার পাশাপাশি, দেখানো হয়েছে মহিলাদের একটি অন্য রূপ। যেখানে মহিলাতান্ত্রিক সমাজভাবনার একটি তত্ত্ব তুলে ধরা হয়েছে গানের ভিডিও-তে। নিজেদের পুরুষ বন্ধুদের সঙ্গে ওই মহিলারা এখানে সেই কীর্তিকাণ্ড ঘটনাচ্ছেন , যা রাস্তাঘাটে করে থাকেন বহু পুরুষ।
ভিডিও-তে দেখা যায় সোনাম করিনাদের গ্যাং একটি অন্য ভূমিকায় উঠে আসছেন। সচারাচর পুরুষদের যে ভূমিকায় দেখতে অভ্যস্ত সেই সমাজ , সেই ভূমিকা পালন করছেন মহিলারা। তবে তার জন্য নিজের মহিলাসুলভ চিন্তাভাবনাকে জলাঞ্জলি দিয়ে দেনননি মহিলারা। গানটি পরিচালনা করেছেন কোরান মেহতা। কোরিওগ্রাফি করেছেন ফারহা খান। উল্লেখ্য়,'বীরে দি ওয়েডিং ' ছবি ট্রেলার ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। এবার পালা এই নতুন গানটির।












Click it and Unblock the Notifications