ফের করণ-শাহরুখ জুটি ফিরছে! জল্পনা তুঙ্গে

করণ জোহরের প্রথম ছবি ছিল শাহরুখ-সলমন-কাজল-রানি অভিনীত 'কুছ কুছ হোতা হ্যায়'। যে ছবির সাফল্য নিয়ে নতুন করে কিছু বলার নেই । কেরিয়ারের শুরুতেই শাহরুখকে নিয়ে ছবি তৈরি করে বক্স অফিস মাতিয়ে দিয়েছিলেন করণ।

করণ জোহরের প্রথম ছবি ছিল শাহরুখ-সলমন-কাজল-রানি অভিনীত 'কুছ কুছ হোতা হ্যায়'। যে ছবির সাফল্য নিয়ে নতুন করে কিছু বলার নেই । কেরিয়ারের শুরুতেই শাহরুখকে নিয়ে ছবি তৈরি করে বক্স অফিস মাতিয়ে দিয়েছিলেন করণ। এবার ফের একবার করণের ছবিতে শাহরুখ খান থাকতে চলেছেন বলে খবর।

ফের করণ-শাহরুখ জুটি ফিরছে! জল্পনা তুঙ্গে

করণের 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ও ' স্টুডেন্ট অফ দ্যা ইয়ার' সেভাবে সাফল্যের মুখ দেখেনি। করণের প্রযোজনাতে বহু ফিল্ম হিট করলেও, পরিচালক করণ বহুদিন ধরেই সাফল্যের মুখ দেখছিলেন না। এবার নিজের লাকি চার্মকে নিয়ে আসছেন করণ। সকলেই জানেন শাহরুখের সঙ্গে করণের বন্ধুত্বের কথা। সেরকমই করণের পয়মন্তর অভিনেতাদের মধ্যে অন্যতমনশাহরুখ । শাহরুখ-করণ জুটির 'কুথ কুছ হোতা হ্যায়' , 'কভি খুশি কভি গম' দুটোই ব্লকবাস্টার ছিল! এবার ফের একবার সেরকম কিছু ঘটবার সম্ভাবনা প্রবল! এমন দাবি উঠছে করণের সাম্প্রতিক সাক্ষাৎকারে থেকে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে করণ জানিয়েছেন, শাহরুখের সঙ্গে কাজ করার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। করণ তাঁর পরবর্তী প্রজেক্টের কথা ঘোষণা করতে গিয়ে শাহরুখের সঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছেন।

করণ জানিয়েছেন, শাহরুখ কেবলমাত্র তাঁর কেরিয়ারের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নন, বরং তাঁর জীবনেও শাহরুখের গুরুত্ব রয়েছে। শুধু শাহরুখ নন, কিং খানের পরিবারও করণের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ তাও বুঝিয়ে দিয়েছেন ধর্মা প্রডোকশনের প্রধান করণ জোহর। সূত্রের খবর, আর কিছুদিনের মধ্যেই শাহরুখের সঙ্গে করণের পরবর্তী ফিল্ম প্রজেক্টের খবর আসতে চলেছে । সেই দিনটির জন্য অধির অপেক্ষায় শাহরুখ ভক্তরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+