শুধুই টোটাই নন, করণ জোহরের আসন্ন ফিল্মে কি রয়েছেন পরমব্রতও! জল্পনা রয়েছে এই অভিনেত্রীকে ঘিরেও

'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে করণ জোহর যে মাল্টি স্টারকাস্ট নিয়ে তাক লাগাতে চলেছেন, তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই রণবীর সিং, আলিয়া ভাট ছবিতে অভিনয় করছেন বলে জানা গিয়েছে। এদিকে, এক মিডিয়া রিপোর্টের খবর অনুযায়ী, করণের মাল্টি স্টারকাস্টের বলিউড ফিল্মে থাকছেন একঝাঁক বাঙালি তারকা!

জনপ্রিয় বাঙালি অভিনেত্রী থাকছেন ছবিতে!

জনপ্রিয় বাঙালি অভিনেত্রী থাকছেন ছবিতে!

এখনও পর্যন্ত যা খবর তাতে, জানা গিয়েছে যে , করণ জোহরের ছবিতে টোটা রায় চৌধুরী ছাড়াও থাকছেন দক্ষ অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়। তবে সমস্তটাই আপাতত মিডিয়া রিপোর্ট ঘিরে জল্পনা স্তরে। তারকারা এবিষয়ে নিজেরা কিথুই জানাননি। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ঘরনী চূর্ণী গঙ্গোপাধ্যায় এই ছবিতে থাকছেন বলে 'টাইমস অফ ইন্ডিয়া'র একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে। প্রসঙ্গত, সব কিছু ঠিকঠাক থাকলে, করণের আসন্ন ছবিতে একযোগে চূর্ণী, শাবানা ও জয়া বচ্চনকে দেখা যেতে পারে।

 রয়েছেন টোটা

রয়েছেন টোটা

আগেই জানা গিয়েছে যে, করণ জোহরের আসন্ন ছবিতে টোটা রায় চৌধুরী একটি বড় ভূমিকায় থাকছেন। রণবীর ,আলিয়ার সঙ্গে তাঁকেও দেখা যাবে ছবিতে। এদিকে, বহুবছর আগে একবার 'চোখের বালি'র প্রিমিয়ারে করণের সঙ্গে টোটার সাক্ষাৎ হয় বলে জানা যায়। এরপর বলিউডে টোটাকে দেখা যাবে করণের ফিল্মের স্টারকাস্টে।

 থাকছেন কি পরম!

থাকছেন কি পরম!

এদিক, শুধু টোটাই নন। শোনা যাচ্ছে যে পরমব্রত চট্টোপাধ্যায়ও এবার করণ জোহরের ছবিতে থাকছেন। ইতিমধ্যেই ছবিতে ধর্মেন্দ্রর মতো সুপারস্টার অভিনেতা থাকার কথা শোনা গিয়েছে। ছবিতে রয়েছেন শাবানা আজমি, জয়া বচ্চন ও আলিয়া ভাট। রয়েছেন রণবীর সিং। সেই স্টারকাস্টে পরমব্রতর থাকার কথা শোনা যাচ্ছে।

করণের ছবি

করণের ছবি

প্রসঙ্গত, করণের ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহিনি' ঘিরে রীতিমতো কৌতূহল রয়েছে ভক্তদের মধ্যে। প্রসঙ্গত,করণ জোহরের ফিল্ম মানেই মাল্টি স্টারকাস্ট। আর এবার বলিউডের সঙ্গে টলিউডও সেই স্টারকাস্টে মিলে যেতে চলেছে। যদিও চূর্ণী গঙ্গোপাধ্যায় বা পরমব্রত নিজে বিষয়টি নিয়ে আপাতত মুখ খোলেননি। তাঁদের বক্তব্যেই ঘটনার সত্যতা নিশ্চিত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+