কেন প্রেমের সম্পর্কে জড়াতে পারছেন না করণ!'গোপন-সত্যি' ফাঁস করলেন নিজেই
করণ জোহর নিজের 'সেক্সুয়াল ওরিয়েন্টেশন' নিয়ে কোনওদিনই সেভাবে মুখ খোলেননি করণ। এবার প্রেম ও 'সম্পর্ক' নিয়ে মুখ খুলে গোপন তথ্য ফাঁস করলেন করণ জোহর।
করণ জোহর নিজের 'সেক্সুয়াল ওরিয়েন্টেশন' নিয়ে কোনওদিনই সেভাবে মুখ খোলেননি করণ। এবার প্রেম ও 'সম্পর্ক' নিয়ে মুখ খুলে গোপন তথ্য ফাঁস করলেন করণ জোহর।

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে করণ জানিয়েছেন, 'অনেক দেরি ' হয়ে গিয়েছে প্রেমের জন্য। করণ বলেন, ' ৪৬ বছর বয়সে আমি সম্পর্কে থাকতে থাকতে পারবনা। ' করণের দাবি খুব বাস্তব চিন্তা থেকেই এমন সিদ্ধান্তে উপনীত হয়েছেন তিনি। করণের দাবি, তাঁর কাজ, মা, ও দুই সন্তানকে সময় দেওয়ার পর প্রেমের জন্য আলাদা করে সময় পাবেননা তিনি। আর কাজের ক্ষেত্রে যে সময় তিনি দেন তার থেকে বাকি সময় ভাগ করে অন্য কাউকে তাঁর দেওয়ার ইচ্ছা নেই বলেও জানান করণ।
এদিনের সাক্ষাৎকারে নেটিজেনদের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন করণ। তিনি বলেন, বার বার তাঁকে আযাচিতভাবে 'সমকামিতা'র পোস্টার বয় হিসাবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। যে বিষয়টি নিয়ে রীতিমত অসন্তুষ্ট করণ। শেষে তিনি জানান আপাতত নিজের সঙ্গে 'রিলেশনশিপ'-এ রয়েছেন তিনি। কার্যত এভাবেই যাবতীয় বিতর্ককে পিছু হটিয়েছেন বলিউডের এই নামী সেলিব্রিটি।












Click it and Unblock the Notifications