মোদীর সঙ্গে বৈঠকের আগে বিমানে বলি-স্টারদের মেজাজ কেমন ছিল!ভিডিও প্রকাশ্যে
বলিউড দেশের সামগ্রিক উন্নয়নে কীভাবে এগিয়ে আসতে পারে? এই প্রশ্নকে সামনে রেখেই বলিউডের এক প্রতিনিধিদলের সঙ্গে রাজধানী দিল্লিতে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বলিউড দেশের সামগ্রিক উন্নয়নে কীভাবে এগিয়ে আসতে পারে? এই প্রশ্নকে সামনে রেখেই বলিউডের এক প্রতিনিধিদলের সঙ্গে রাজধানী দিল্লিতে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠক এক সপ্তাহ আগে আয়োজিত হয়েছে। কিন্তু তারপরও ফের একবার খবরের শিরোনামে এই বৈঠক।

সদ্য তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন করণ জোহর। যে ভিডিওতে দেখা যায় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে বসার আগে কতটা চনমনে মেজাজে ছিলেন বলিউড তারকারা। এক বিশেষ বিমানে এদিন দেখা যায় রণবীর সিং, রণবীর কাপুর, আলিয়া ভাট, ভূমি পেনধরকর, ভিকি কৌশল, আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও ও সিদ্ধার্থ মালহোত্রাদের মতন তারকাকে। উল্লেখ্য, এই ভিডিওতেও স্পষ্ট কীভাবে আলিয়ার থেকে নিজের দূরত্ব বাড়িয়ে চলেছেন সিদ্ধার্থ। ভিডিওয় দেখা যায় আলিয়া রণবীর কাপুর যেখানে বসে, তার থেকে অনেক দূরে রাজকুমার রাওয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন সিদ্ধার্থ!
এই বিশেষ বৈঠকে যোগ দিতে যাওয়া প্রত্যেক বলিউড তারকার পোশাকে ভারতীয় পতাকার ব্য়াজ দেখতে পাওয়া যায়। যা নিঃসন্দেহে এই বৈঠক ঘিরে একটি প্রাসঙ্গিক বিষয় হয়ে উঠেছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বলিউডের প্রতিনিধি দলের এটি দ্বিতীয় বৈঠক ছিল। অর আগে বলিউড তারকাদের সঙ্গে মুম্বইতে আরও একটি বৈঠক আয়োজিত হয়।












Click it and Unblock the Notifications